ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বলিউড তারকাদের প্রথম উপার্জনের গল্প

অাকাশ নিউজ ডেস্ক:

শিল্পীদের একসময় টাকার কষ্ট দূর হয়। অঢেল টাকা কামানোর সময়ে ব্র্যান্ডের জিনিসপত্র কেনা, প্রিয়জনকে দামি উপহার দেওয়া, বিলাসবহুল জীবন-যাপন করা নিশ্চয়ই দোষের কিছু নয়! কিন্তু এমন অবস্থানে পৌঁছুতে কঠোর পরিশ্রম আর দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। তাই বুঝি মানসপটে রয়ে যায় প্রথম উপার্জনের স্মৃতি। জেনে নিন বলিউড তারকারা প্রথম উপার্জনের টাকা দিয়ে কে কী করেছিলেন—

শাহরুখ খান
গজলশিল্পী পঙ্কজ উদাসের কনসার্টে সহকারি হিসেবে কাজ করে মাত্র ৫০ রুপি পেয়েছিলেন শাহরুখ খান। এটি ছিলো তার জীবনের প্রথম আয়। এই অর্থ দিয়ে তাজমহল দেখার জন্য টিকেট কিনেছিলেন তিনি।

আমির খান
পরিচালকের সহকারী হিসেবে কাজ করেছিলেন বলিউড সুপারস্টার আমির খান। এ জন্য এক হাজার রুপি বেতন দেওয়া হতো তাকে। জীবনের প্রথম উপার্জন মায়ের হাতে তুলে দিয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট।

হৃতিক রোশন
মাত্র ৬ বছর বয়সে ‘আশা’ ছবিতে অভিনয় করেছিলেন হৃতিক রোশন। এ জন্য ১০০ রুপি দেওয়া হয়েছিলো তাকে। আর সেই অর্থ দিয়ে একটি খেলনা গাড়ি কিনেছিলেন ‘কাহো না পেয়ার হ্যায়’খ্যাত এই তারকা।

ইরফান খান
বলিউডের শক্তিশালী অভিনেতা ইরফান খান। তবে এই পরিচয়ের আগে তার আরেকটি পরিচয়ও ছিল। জয়পুরে তিনি স্কুলের বাচ্চাদের পড়াতেন। ছাত্রপ্রতি আয় ছিলো ২৫ রুপি! ইরফান তখন নিজেও ছাত্র। নিজে ক্লাস করতে যেতেন অনেকটা পথ পাড়ি দিয়ে। আসা-যাওয়ায় বেশ খাটনি যাচ্ছিলো। তাই শিক্ষকতা থেকে আয় করা অর্থের কিছুটা দিয়ে কিনেছিলেন সাইকেল। বাকিটা রেখে দিয়েছিলেন নিজের পড়ার খরচের জন্য।

অর্জুন কাপুর
মাত্র ১৮ বছর বয়সে ‘কাল হো না হো’ ছবির সেটে সহকারি পরিচালক হিসেবে কাজ শুরু করেছিলেন অর্জুন। পারিশ্রমিক হিসেবে তাকে দেওয়া হয়েছিলো ৩৫ হাজার রুপি। আর সেই অর্থ বাবা-মায়ের হাতে তুলে দিয়েছিলেন একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য।

সোনম কাপুর
পরিচালক সঞ্জয়লীলা বানশালির সহকারী হিসেবে কাজ করেছিলেন সোনম কাপুর। যার পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন ৫ হাজার রুপি। জীবনের প্রথম আয় ভ্রমণের পেছনে ব্যয় করেন বলিউডের এই অভিনেত্রী।

জ্যাকলিন ফার্নান্দেজ
জ্যাকলিন ফার্নান্দেজের ঘটনাটা বেশ মজার! কিশোরী বয়সে গুচি ব্র্যান্ডের একটি ব্যাগ খুব মনে ধরে। হাতে

চাড্ডা
তখন ব্যাগ কেনার মতো পয়সা ছিলো না। মাত্র ১৪ বছর বয়সে শুরু করেন ফটোশুট। সেখান থেকে পাওয়া চেকগুলো জমাতে শুরু করেন। বেশ কয়েকটা চেক জমিয়ে জ্যাকলিন শেষ পর্যন্ত ব্যাগটা কিনতে পারেন। এ প্রসঙ্গে জ্যাকলিন বলেছিলেন, ‘এমন না ব্যাগটা অনেক দামি কিংবা অনেক বড় কিছু ছিলো। আমার কেনা ব্যাগটা ছিলো ওই শো রুমের সবচেয়ে ছোট ব্যাগ, কিন্তু ওটাই আমার জন্য অনেক কিছু।’

কালকি কোয়েচলিন
বাহিরে পড়তে গিয়ে খরচ চালাতে হিমশিম খেয়েছিলেন কালকি কোয়েচলিন। তখন খরচ জোগাতে ওয়েট্রেস হিসেবে কাজ করেছিলেন লন্ডনের একটি ক্যাফেতে। সেই দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘প্রথম বেতন পেয়ে সবার আগে বকেয়া বাড়ি ভাড়া শোধ করেছিলাম।’

রিচা চাড্ডা
রবীন্দ্রসংগীত গাওয়ার জন্য ২০০ রুপি পেয়েছিলেন রিচা চাড্ডা। যা তিনি দিয়েছিলেন তার বাবাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বলিউড তারকাদের প্রথম উপার্জনের গল্প

আপডেট সময় ১০:৪২:০২ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০১৭