ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেয়াল ভেঙে মোল্লা জুয়েলার্সের ১৫ ভরি সোনা ও ৩০০ ভরি রূপার গহনা চুরি

আকাশ জাতীয় ডেস্ক: 

পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁহাপুর ইউনিয়নে মোল্লা জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে।

রোববার (৭ আগস্ট) দিনগত রাতের কোনো এক সময় সাঁহাপুর ইউনিয়নের নতুনহাট মোড়ে জনতা ব্যাংকের সামনের দোকানটিতে এ ঘটনা ঘটে।

মোল্লা জুয়েলার্সের মালিক আশরাফুল ইসলাম মারুফ জানান, প্রতিদিনের মতো রোববার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি ও তার কর্মচারীরা। এরপর রাতের কোনো এক সময় দোকানের পেছনের গেট ভেঙে ভেতরে ঢোকে চোরের দল। চোরের দল দোকানে থাকা সিন্দুকের তালা ভেঙে ১৫ ভরি সোনার গহনা, ৩০০ ভরি রূপার গহনা ও নগদ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। সোমবার সকালে এসে দোকান খুলে এ অবস্থা দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঈশ্বরদী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

দোকান মালিক মারুফ আরও বলেন, আমার দোকান থেকে সোনা ও রূপার গহনা চুরি হয়েছে। যার দাম প্রায় ১০ লাখ টাকা। এ ব্যাপারে আমি মামলা করব।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দেয়াল ভেঙে মোল্লা জুয়েলার্সের ১৫ ভরি সোনা ও ৩০০ ভরি রূপার গহনা চুরি

আপডেট সময় ০৫:৪৫:২২ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২