ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ইউক্রেনকে লাইসেন্স দিতে রাজি ট্রাম্প: জেলেনস্কি মেহেরপুরে বাড়ির গেটের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

সরকারকে ৩ দিনের সময় দিলেন সাধারণ শিক্ষার্থীরা

আকাশ জাতীয় ডেস্ক:

জ্বালানি তেলের মূল্য কমানোসহ তিন দাবিতে সরকারকে ৩ দিনের সময় বেঁধে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (৮ আগস্ট) রাজধানীর নীলক্ষেত মোড়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ সময় বেঁধে দেওয়া হয়। সাত কলেজ আন্দোলনের সমন্বয়ক ইসমাইল সম্রাট মানবন্ধনের নেতৃত্ব দেন।

শিক্ষার্থীরা বলেন, তেলের দাম বৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে। যা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে নেই।

ইসমাইল সম্রাট বলেন, একেবারে হঠাৎ করেই তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। রাত ১০টায় ঘোষণা দিয়ে ১২টার দিকে মূল্য কার্যকর করা জনগণের সঙ্গে প্রহসন ছাড়া আর কিছু না।

মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীদের অভিভাবকরাও। তারা বলেন, এখনই যদি সরকারের এ অবস্থান হয় তাহলে নিরীহ মানুষ কোথায় যাবে? কার কাছে যাবে? আমরা সরকারে প্রতি আহ্বান জানাই- জনজীবনের চিন্তা করে আয়ের সাথে ব্যয়ের সমন্বয় করে দাম বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করুন। ভুল থেকে ফিরে সঠিক সিদ্ধান্ত নিন। অন্যথায় অধিকার প্রতিষ্ঠার জন্য কী কী করতে হবে সেটা জনগণ ভালো করেই জানে।

শাহরিয়ার নামে এক চিকিৎসক অভিভাবকদের মধ্যে অংশ নিয়ে শিক্ষার্থীদের পক্ষে বলেন, আমরা সরকারকে তিনদিন সময় দিচ্ছি। আপনারা আগের জায়গায় ফিরে আসুন। জনগণ যখন মাঠে নেমে আসবে তখন বুঝবেন জনগণের শক্তি কি। সময় থাকতে সচেতন হোন। অন্যথায় আপনাদের মতো অবস্থা রাজাপক্ষের মতো হবে।

এ সময় তিন দফা দাবি ঘোষণা করেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো- ৪৮ ঘণ্টার মধ্যে বৃদ্ধিকৃত জ্বালানি তেলের দাম কমানো; এক পয়সাও গণ-পরিবহনে ভাড়া বৃদ্ধি না করা; গণ-পরিবহনে ভাড়ার নামে নৈরাজ্য বন্ধ করে সকল শিক্ষার্থীর হাফ পাস নিশ্চিত করা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার

সরকারকে ৩ দিনের সময় দিলেন সাধারণ শিক্ষার্থীরা

আপডেট সময় ০৫:০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২