ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

সরকারের নির্দেশেই ভোলায় গুলি হয়েছে: গয়েশ্বর

আকাশ জাতীয় ডেস্ক: 

ভোলায় সরকারের নির্দেশে পুলিশ গুলি করে আব্দুর রহিমকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

স্বেচ্ছাসেবক দলের ভোলা জেলার নেতা আব্দুর রহিম পুলিশের গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে সোমবার (১ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল আয়োজিত সমাবেশে তিনি এই অভিযোগ করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সরকারের যদি নির্দেশ না থাকতো ইতোমধ্যে ভোলার এমপি সাসপেন্ড হতো। যারা গুলি করেছে তারা ডিপার্টমেন্টে ক্লোজড হতো। করেছে? হয় নাই। তাই বুঝতে হবে এটা সরকারের নির্দেশ। অর্থাৎ আগুন লাগাবে আর বিভিন্নখানে গুলি করে আমাদের সাজা দেবে। মাইরে ফালবো আর আমরা বসে বসে বিস্কুট হাতে নিয়ে চীনা বাতাম খাবো আর চুড়ি পড়ব—এটা হয় না, এটা কোনোমতেই হয় না। ’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আন্দোলন করতে গিয়ে কোনো দল ভয় পায়? দলের যত সংগঠন আছে, যে যেখানে আছে সবাইকে একত্রিত করে মাঠে নামতে হবে। আবদুর রহিম (ভোলা স্বেচ্ছাসেবক দলের নেতা) স্বেচ্ছাসেবক দলের জন্য জীবন দেয় নাই, রহিম জীবন দিয়েছে দলের জন্য, রহিম জীবন দিয়েছে দলের কর্মসূচি পালন করতে গিয়ে। আমি বলব, এই আত্মত্যাগ থেকে আপনারা শিক্ষা নিয়ে আমাদের যে ধরনের প্রোগ্রাম দেওয়া দরকার, সেই ধরনের প্রোগ্রাম দিয়ে জবাব দিতে হবে। ’

দেশের মানুষের মিছিল করার অধিকার সাংবিধানিক অধিকার—একে বাধা দেওয়ার অধিকার পুলিশের নেই উল্লেখ করে যারা ভোলায় সমাবেশে গুলি করেছে একদিন তাদের জনগণের আদালতে দাঁড়াতে হবে বলে হুঁশিয়ারি দেন গয়েশ্বর।

তিনি বলেন, ‘আব্দুর রহিমের মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে দেশের শত্রুকে জবাব দেওয়ার জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে। আঘাত করলে পাল্টা আঘাত করতে হবে। আমরা একসময় যুদ্ধ করেছি, দেশটা স্বাধীন করেছি। আগামী দিনগুলো আপনাদের। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, টেক ব্যাক বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশকে বাংলাদেশের জায়গায় ফিরিয়ে নিতে হবে। আপনাদেরই লড়াই করে দেশটাকে তৈরি করতে হবে। সেজন্য আন্দোলন বেগবান করতে হবে, আমাদের লক্ষ্য অর্জন করতে হবে। ’

স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা গোলাম সারওয়ার, ইয়াসীন আলীসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

সরকারের নির্দেশেই ভোলায় গুলি হয়েছে: গয়েশ্বর

আপডেট সময় ০৯:৪৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২