ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

ইভিএম দিয়ে ডাকাতির ভোট করতে চায় সরকার: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক: 

‘আগামী ২০২৩ এ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে দিনে-দুপুরে ডাকাতির ভোট করতে চায় সরকার। কারণ ইভিএম এ কোনো অভিযোগ করা চলে না।

এই জালিয়াতির আরেকটি নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে সরকার। ’

সোমবার (০১ আগস্ট) বিকেলে জাতীয়তাবাদী কৃষকদল কুড়িগ্রাম শাখার উদ্যোগে কুড়িগ্রাম পৌরসভার নীলারাম স্কুল মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় পাঁচ শতাধিক কৃষকদের মাঝে বীজ ও ত্রাণ সামগ্রী বিতরণকালে এ কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, ‘গণতন্ত্র হরণ করে তারা চুরিতন্ত্র প্রতিষ্ঠা করেছে। ব্যাংকের টাকা চুরি, বিদ্যুতের নামে চুরি, মেগা প্রকল্পের নামে চুরি, দরিদ্র অসহায় মানুষের জন্য ত্রাণ সামগ্রী সেখানেও চুরি।

তিনি আরো বলেন, গণতন্ত্র হরণ করে চুরিতন্ত্র প্রতিষ্ঠা না করলে তো শেখ হাসিনা টিকবেন না। বিদেশি গণমাধ্যম বলছে শেখ হাসিনার পায়ের নিচে মাটি নেই। তিনি তাসের ঘর বানিয়েছেন বলে মন্তব্য করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, বিএনপির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

ইভিএম দিয়ে ডাকাতির ভোট করতে চায় সরকার: রিজভী

আপডেট সময় ০৯:১০:৪১ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২