ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এক দাবি নিয়ে আন্দোলন হবে বিএনপির: ব্যারিস্টার কায়সার

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শেখ হাসিনার সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে।

আর এই এক দফা এক দাবি নিয়ে আগামীতে বিএনপির আন্দোলন হবে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আহ্বানে ও তারেক রহমানের নির্দেশে সেই আন্দোলনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে।

বিকেলে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট, সীমাহীন দুর্নীতি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শুধুমাত্র দেশে গ্যস সংকটই নয় বরং আমাদের মৌলিক অধিকার নেই। দেশের আইনের শাসন নেই। কথা বলা আমার সাংবিধানিক অধিকার। রাষ্ট্র যখন অন্যায় ও অবিচার করে তখন সেই শাসকের বিরুদ্ধে কথা বলার অধিকার আমাদের আছে। কিন্তু যখন অধিকারের কথা বলতে যাই, তখন আমাদের টেক্সের টাকায় বেতন নেওয়া পুলিশ বাহিনী আমার ভাইকে গুলি করে হত্যা করে। পুলিশ ভাইদের প্রতি অনুরোধ, আইন হাতে তুলে নেবেন না। তাহলে এদেশের মানুষ আপনাদের ক্ষমা করবেন না।

কায়সার বলেন, চাঁদপুর অত্যন্ত সমৃদ্ধ একটি জেলা। দুঃখজনক হলো, এই জেলার বিদ্যুৎ খেয়েছে, গ্যাস খেয়েছে, বালু খেয়েছে এবং মাটিও কিন্তু খেয়েছে। যে কারণে জেলার সর্বোচ্চ কর্মকর্তাকে এই জেলা থেকে চলে যেতে হয়েছে। এই চিত্র শুধু চাঁদপুরে নয়, সারাদেশের চিত্র একই। তারা শুধু খাই খাই করছে।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনরি সাধারণ সম্পাদক অ্যাড. সেলিম উল্যাহ সেলিম।

জেলা বিএনপি নেতা অ্যাড. জাহাঙ্গীর খান ও শহর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরী, অ্যাড. বাবর, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মো. ইউনুছ, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির প্রধান, শহর বিএনপির সভাপতি শাহজালাল মিশনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।

বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে সমাবেশে অংশগ্রহণ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এআই প্রযুক্তিতে ছাঁটাইয়ের ধাক্কা মোকাবিলায় কতটা প্রস্তুত বাংলাদেশ?

এক দাবি নিয়ে আন্দোলন হবে বিএনপির: ব্যারিস্টার কায়সার

আপডেট সময় ০৪:৪৯:২০ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২