ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

কেউ ভয়েও সরকারের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে না: জিএম কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমরা সরকারের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কথা বলব এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না। কেউ সরকারের বিরুদ্ধে কথা বললে বা মিছিল-মিটিং করলেই তাদের মামলা দেওয়া হচ্ছে। এমনকি হেলমেট বাহিনী দিয়ে তাদের দমন করা হচ্ছে। কেউ ভয়েও সরকারের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে না।

বৃহস্পতিবার বরিশালের বাকেরগঞ্জের সাহেবগঞ্জ পল্লীভবনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা বিদ্যুৎ খাতের উন্নয়ন করছে, তারা সরকারের নিকট ৩০ হাজার কোটি টাকা বকেয়া পাবে। দেশের ব্যাংকগুলোকে বিদ্যুৎ খাতের উন্নয়নের জন্য পর্যাপ্ত পরিমাণ ঋণ দিতে বলা হয়েছে। অথচ এই টাকা দিয়ে বিদ্যুৎ খাতের উন্নয়ন হবে, নাকি দেশের বাইরে পাচার হবে বলা যাচ্ছে না।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রত্নার সভাপতিত্বে মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য সোলায়মান শেঠ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, মেজর সোহেল রানা এমপি, নূর ইসলাম তালুকদার এমপি, কেন্দ্রীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার এমপি, ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টুসহ কেন্দ্রীয় নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

কেউ ভয়েও সরকারের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে না: জিএম কাদের

আপডেট সময় ০৫:২৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২