ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

বিএনপি ছাড়া দেশে আর কোন সংসদ নির্বাচন হবে না : দুলু

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি ছাড়া দেশে আর কোন সংসদ নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা মেগা প্রকল্পের নামে দেশের টাকা বিদেশে পাচারের ফলেই দেশে ডলারের দাম এতো বেড়ে গেছে। বিএনপির আমলে ডলারের দাম ছিল ৬০ টাকা এখন তা বেড়ে হয়েছে ১১২ টাকা।

বুধবার দুপুরে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত গুরুদাসপুর পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে ভার্চয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, ডলারের দাম বাড়ার কারণেই দেশের মুদ্রাস্ফীতি ঘটেছে, সকল পণ্যের দাম বেড়েছে। দেশ চরম আর্থিক সংকটে পড়েছে। আগামী এক মাসের মধ্যে আওয়ামী লীগ দেশকে শ্রীলঙ্কা বানাবে। একবার বিনা ভোটে আরেকবার মধ্যরাতের ভোটে নির্বাচিত আওয়ামী লীগ সরকার আগামী নির্বাচনে ইভিএমের উপরে নির্ভর করে জেতার স্বপ্ন দেখছে। তাদের এই দুঃস্বপ্ন সফল হতে দেয়া হবে না।

গুরুদাসপুর পৌর বিএনপি’র আহ্বায়ক ও গুরুদাসপুর পৌরসভার সাবেক মেয়র মশিউর রহমান বাবলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ সুফি সাঈদ এর সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির’র সদস্য সচিব রহিম নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ এবং জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

বিএনপি ছাড়া দেশে আর কোন সংসদ নির্বাচন হবে না : দুলু

আপডেট সময় ০৬:৪৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২