ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রুটিন চূড়ান্ত হলে ১৩ দিনে শেষ হবে এসএসসি পরীক্ষা

আকাশ জাতীয় ডেস্ক: 

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রস্তুত করেছে আন্তঃশিক্ষা বোর্ড। এই সময়সূচি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, সময়সূচিতে ১৩ দিনের মধ্যে পরীক্ষা শেষ করার প্রস্তাব করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে ১ অক্টোবর লিখিত পরীক্ষা শেষ করার প্রস্তাব করা হয়। পরীক্ষাগুলো সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বোর্ডের কর্মকর্তারা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে গ্যাপ কমিয়ে স্বল্প সময়ে পরীক্ষা শেষ করতে সূচি তৈরি করা হয়েছে। এখন মন্ত্রণালয় অনুমোদন দিলেই চূড়ান্ত হবে।

সাধারণত ফেব্রুয়ারির শুরুর দিকে এসএসসি এবং এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়া হতো। তবে এ বছর করোনার কারণে প্রথম দফা এবং বন্যার কারণে দ্বিতীয় দফা এই দুই পাবলিক পরীক্ষা পিছিয়ে যায়। গত ১৯ জুন থেকে এসএসসি শুরু হওয়ার কথা ছিল।

এসএসসি পরীক্ষা মধ্য সেপ্টেম্বরে এবং এইএসসি পরীক্ষা নভেম্বরের শুরুতে নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

১৭ জুলাই এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, আগস্টের মাঝামাঝি একটা বড় বন্যার আশঙ্কা রয়েছে। দক্ষিণাঞ্চলে বন্যার একটা শঙ্কা দেখা দিয়েছে। সে কারণে আমরা আগস্ট বাদ দিয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি এসএসসি পরীক্ষা শুরু করতে যাচ্ছি।

শিক্ষামন্ত্রী বলেন, দুই মাস পিছিয়ে যাওয়ায় পরীক্ষার সময়সূচিতে গ্যাপ কমানোর ক্ষেত্রে পরিবর্তন আসবে। যতটুকু কম সময়ের মধ্যে পরীক্ষা নেওয়া যায় আমরা সেই চেষ্টা করবো। তবে শিক্ষার্থীদের যেন কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবো।

পরীক্ষার সিলেবাসের কোনো পরিবর্তন আসছে কিনা- প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, ১৯ জুন যেভাবে হওয়ার কথা ছিল সেই সিলেবাসেই পরীক্ষা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রুটিন চূড়ান্ত হলে ১৩ দিনে শেষ হবে এসএসসি পরীক্ষা

আপডেট সময় ০১:০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২