ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

তারেক রহমানের চরিত্র খারাপ: মির্জা আজম

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের এমপি মির্জা আজম বলেছেন, তারেক রহমানের (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান) চরিত্র খারাপ হওয়ায় স্কুল থেকে বহিষ্কার হয়েছিলেন এবং তিনি কয়েক বারে এসএসসি পাশ করেছিলেন।

রোববার (২৪ জুলাই) দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জের প্রস্তাবিত গামারিয়া কলেজ মাঠে দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে বিশাল কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা আজম বলেন, ‘জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে ৫ বছরে ১৩ শ’ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের অন্যায়ভাবে বিনা দোষে হত্যা করেছেন এবং তিনি মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ ও মূল্যবোধকে ধ্বংস করে রাজাকার, আল-বদরদের ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছেন। শাহ আজিজুর রহমানের মতো রাজাকারকে তিনি প্রধানমন্ত্রী বানিয়েছিলেন।

তিনি আরো বলেন, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করায় তার জেল হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় তিনি নিজ বাসায় থাকার সুযোগ পাচ্ছেন।

তিনি দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মিসেস ফারীন হোসেনকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান । তিনি বিএনপির প্রার্থীকে এবং অন্যদের ভোট না দিয়ে নৌকাকে বিজয়ী করার অনুরোধ করেন ।

দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় কর্মীসভায় সভাপতিত্ব করেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবু বকর সিদ্দিক । কর্মীসভায় আরো বক্তব্য রাখেন- ধর্ম প্রতিমন্ত্রী ও জামালপুর ২ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান ,জামালপুর ১ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. বাকীবিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরীসহ জেলা এবং উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ

আগামী ২৭ জুলাই দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে । ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মেয়র পদে পাঁচ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ১৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৬৮৫ এবং নারী ভোটার ১৫ হাজার ৪৪৭ জন। ৯টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শূন্য অভিবাসন ব্যয়ে ডিসেম্বরে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী

তারেক রহমানের চরিত্র খারাপ: মির্জা আজম

আপডেট সময় ১১:৫৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২