ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেসবুক মেসেঞ্জারেও বিজ্ঞাপন

অাকাশ আইসিটি ডেস্ক:

লিখিত বার্তা আদান-প্রদানে জনপ্রিয় অ্যাপ সামাজিক মাধ্যম ফেসবুকের মেসেঞ্জার। এর ১০০ কোটির বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসের শেষ নাগাদ বিশ্বজুড়ে মেসেঞ্জারে বিজ্ঞাপন প্রচারের ব্যবস্থা শুরু হবে।গত জানুয়ারি মাসে পরীক্ষামূলকভাবে অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডে ফেসবুক মেসেঞ্জারে বিজ্ঞাপন সেবা চালু করে। এ পরীক্ষা-নিরীক্ষায় সন্তোষজনক সাফল্যের পর বিশ্বব্যাপী এই বিজ্ঞাপন সেবা চালুর ঘোষণা দিল ফেসবুক।

একটি আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে ফেসবুক জানায়, খুব শিগগিরই বিজ্ঞাপনদাতারা বিশ্বব্যাপী মেসেঞ্জারের মাধ্যমে বিজ্ঞাপন দিতে পারবেন। এ ছাড়া মেসেঞ্জার ব্যবহারকারীদের ফোনের পর্দার আয়তন অনুযায়ী এই বিজ্ঞাপনের ধরন ভিন্ন হবে বলে জানায় ফেসবুক। তা ছাড়া বিজ্ঞাপনটি মেসেঞ্জারের কোথায় প্রদর্শিত হবে, তাও নির্ভর করবে ব্যবহারকারীর সক্রিয়তার ওপর। তবে ব্যবহারকারী মেসেঞ্জারে কী বার্তা প্রেরণ করছে তার ভিত্তিতে বিজ্ঞাপন প্রদর্শিত হবে বলে নিশ্চিত করেছে ফেসবুক। মেসেঞ্জারের নতুন বিজ্ঞাপন সেবার আওতায় বিজ্ঞাপন থেকেই সরাসরি পণ্য কেনা যাবে।

মেসেঞ্জারে এমন বিজ্ঞাপনের কারণে কিছুটা বিরক্ত অনেক ব্যবহারকারী। অনেকেই মেসেঞ্জারে তাঁদের ব্যক্তিগত আলাপচারিতার ফাঁকফোকরে বিজ্ঞাপন ভেসে ওঠাকে ক্ষোভের চোখেই দেখছেন। তবে স্থায়ীভাবে মেসেঞ্জারে এ বিজ্ঞাপন দেখানো বন্ধ করা না গেলেও একটি বিজ্ঞাপনকে সরিয়ে ফেলার সুবিধা রাখছে ফেসবুক। এ ছাড়া অতিরিক্ত বিজ্ঞাপনের ফলে মেসেঞ্জারের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, সে বিষয়েও যথাযথ খেয়াল রাখবে বলে জানিয়েছে ফেসবুক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফেসবুক মেসেঞ্জারেও বিজ্ঞাপন

আপডেট সময় ০২:১৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭