ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির সমাবেশ চলছে

আকাশ জাতীয় ডেস্ক: 

ওয়াসার পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে এর প্রতিবাদে সমাবেশ করছে বিএনপি।

রোববার (২৪ জুলাই) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে এ সমাবেশ শুরু হয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এই সমাবেশের আয়োজন করেছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়াও কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন।

মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর পরিচালনায় শুরু হওয়া সমাবেশে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, মহানগর বিএনপি নেতা নবি উল্লা নবী, ফখরুল ইসলাম রবিন, আরিফা সুলতানা রুমা, যুবদল নেতা মামুন হাসান, মোনায়েম মুন্না, কেএম জোবায়ের এজাজ, গোলাম মাওলা শাহীন, স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম ফিরোজ, জাসাস নেতা জাকির হোসেন রোকন, ছাত্রদল নেতা কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

এর আগে সকাল ৯টা থেকে মহানগরের বিভিন্ন থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন দলীয় নেতাকর্মীরা। ইতোমধ্যে সহস্রাধিক নেতাকর্মী প্রেসক্লাবের সামনে জড়ো হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির সমাবেশ চলছে

আপডেট সময় ০১:২৫:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২