ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল বিনিয়োগনির্ভর উৎপাদন ও কর্মসংস্থানই বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির চাবিকাঠি: তিতুমীর মাফিয়া আমলে নির্বাচিত হলেও সাহাবুদ্দিনের বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা ছিল: স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ গাজীপুরে মেয়েকে বাল্যবিয়ে দেওয়ায় বাবার ৬ মাসের কারাদণ্ড বিএনপি ক্ষমতার অপব্যবহার পছন্দ করে না: ভূমিমন্ত্রী যুক্তরাষ্ট্র নতুন কোনও অতিরিক্ত শুল্ক আরোপ করেনি: বাণিজ্যমন্ত্রী

নভেম্বরে এশিয়ার ৫ দেশ সফর করবেন ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এ বছরের নভেম্বর মাসে এশিয়ার পাঁচ দেশ সফর করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হওয়ার পর গত এক বছরে এটিই হবে তার প্রথম এশিয়া সফর। যেসব দেশ সফর করবেন, সেগুলো হলো : জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম ও ফিলিপাইন।

ট্রাম্পের এশিয়া সফরে গুরুত্বের শীর্ষে থাকবে উত্তর কোরিয়া ইস্যু। পরমাণু অস্ত্র তৈরির কার্যক্রম থেকে দেশটিকে বিরত রাখতে এশিয়ার দেশগুলো নিয়ে আরো বেশি চাপ সৃষ্টির চেষ্টা করবেন তিনি।

শুক্রবার হোয়াইট হাউস ট্রাম্পের সফরের বিষয়ে জানিয়েছে। নভেম্বরের ৩ থেকে ১৪ তারিখ পর্যন্ত নির্ধারিত সফরের সময় হাওয়াই দ্বীপে যাত্রাবিরতি করবেন ট্রাম্প। প্রেসিডেন্ট হওয়ার পর এটিই হবে হাওয়াইয়ে তার প্রথম সফর।

হোয়াইট হাউস বলেছে, ‘উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলা ও কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্র মুক্ত রাখতে ট্রাম্পের এই সফর পরিপূর্ণ, যাচাইযোগ্য ও অপরিবর্তনীয় ভূমিকা রাখবে।’

উত্তর কোরিয়ার পরমাণু কার্যক্রম নিয়ে কঠোর অবস্তানে আছেন ট্রাম্প। গত সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে দেশটির প্রতি কড়া বার্তা দেন তিনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের ওপর হামলা চালালে উত্তর কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই

নভেম্বরে এশিয়ার ৫ দেশ সফর করবেন ট্রাম্প

আপডেট সময় ১২:২০:১০ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০১৭