ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

বিদেশি প্রভুদের তুষ্ট করে ক্ষমতা দখল করতে চায় বিএনপি: কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

জনগণের ভোটে নয়, বিদেশি প্রভুদের তুষ্ট করে, ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি ক্ষমতা দখল করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (১৮ জুলাই) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে সংস্থাটির সার্বিক কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) কোনো ক্ষমতা নেই- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ ধরনের বক্তব্য দেশের গণতন্ত্র, সব সংসদ সদস্য এবং সংবিধান ও আইনের শাসনের প্রতি নির্মম উপহাস ছাড়া আর কিছুই নয়। আসলে দেশের সংবিধান ও আইনের শাসনের প্রতি বিএনপির কোনো বিশ্বাস নেই।

বর্তমান সরকার যদি পরিবর্তন না হয় এবং নিরপেক্ষ সরকার যদি না আসে তাহলে দেশে কোনো নির্বাচন হবে না- মির্জা ফখরুল ইসলামের এমন মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকার পরিবর্তন চায়, অথচ নির্বাচনে আসেন না। সরকার পরিবর্তন চাইলে তো নির্বাচনে আসতে হবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই। নিরপেক্ষ সরকারের বিষয়ে বিএনপি নেতারা বারবার কথা বলে। জনগণ বিএনপির তথাকথিত নিরপেক্ষ নির্বাচন আগেই দেখেছে। বিএনপি নেতাদের কাছে নিরপেক্ষ নির্বাচনের সবক মানায় না, তাদের নেত্রী এক সময়ে বলেছিলেন শিশু ও পাগল ছাড়া কেউ নিরপেক্ষ নয়, কাজেই বিএনপি নেতাদের নিরপেক্ষ নির্বাচনের কথায় দ্বিচারিতার যে রাজনীতি, তা আবারও স্পষ্ট হয়ে উঠেছে ।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সরকারের বিষয়টি উচ্চ আদালত কর্তৃক মীমাসিংত ইস্যু। এনিয়ে নতুন করে আলোচনার কোনো সুযোগ নেই। শেখ হাসিনা থাকলেই নির্বাচন সুষ্ঠু হবে ৷ শেখ হাসিনা নির্বাচনে কোনো প্রকার হস্তক্ষেপ হোক, এটা চান না।

তিনি বলেন, সরকার অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো ইসিকে একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতা দিয়ে যাবে। সরকার ক্ষমতায় থাকলেও নির্বাচন সংক্রান্ত সবকিছু ইসির অধীনে থাকবে। বিএনপির কাছে ইসি তখনই নিরপেক্ষ, যখন বিতারা নির্বাচনে জয়ী হবার শতভাগ গ্যারান্টি পাবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন এ নিশ্চয়তা ইসি বিএনপিকে দিতে পারে না। ইসিকে নিরপেক্ষ হতে হলে বিএনপির ভাষায় তাদেরকে জয়ী হওয়ার গ্যারান্টি দিতে হবে।

এর আগে সড়ক তিনি বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরি ও বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় যানজট ও দুর্ঘটনা রোধে শতভাগ মনযোগ দিয়ে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে সড়ক মন্ত্রী বলেন, দুর্ঘটনা রোধে সচেতনতার বিষয়ে রাজনৈতিক নেতাদেরও এগিয়ে আসতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

বিদেশি প্রভুদের তুষ্ট করে ক্ষমতা দখল করতে চায় বিএনপি: কাদের

আপডেট সময় ০৫:০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২