ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মার্চের আগে স্বাভাবিক হচ্ছে না শিক্ষা কার্যক্রম

আকাশ জাতীয় ডেস্ক:

আগামী বছরের মার্চ মাসের আগে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, আমাদের দুই বছরের অভিজ্ঞতা বলছে, মার্চ মাসের দিকে করোনা সংক্রমণ বাড়ছে। এজন্য মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে।

রবিবার রাজধানীর দনিয়া কলেজে আয়োজিত বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বাড়ছে। সেজন্য সারাদেশে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম বিস্তৃত করা হচ্ছে। সবাইকে টিকার আওতায় আনা হবে। স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের দিকে যেতে আরও সময় লাগবে।

শিক্ষাক্ষেত্রে আরও অনেক কিছু করার রয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, মুখস্থ, পরীক্ষা-নির্ভর ও সার্টিফিকেটসর্বস্ব শিক্ষা নয়- আমরা এমন শিক্ষাব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছি, যেখানে জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করবে। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমাদের তৈরি হতে হবে। তথ্য-প্রযুক্তিতে দক্ষ হতে হবে। আগের তিনটি বিপ্লবও আমরা ধরতে পারিনি। আইসিটিতে দক্ষ না হলে চতুর্থ শিল্প বিপ্লব আমাদের পেছনে ফেলে চলে যাবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের শৈশব থেকে বিজ্ঞানমনষ্ক ও প্রযুক্তিবান্ধব হতে হবে। একইসঙ্গে মানবিক মানুষ হতে হবে। আশা করি, তোমরা দক্ষ, যোগ্য ও সুনাগরিক হবে।

দীপু মনি বলেন, আমরা রাজনীতির নামে মানুষ পুড়িয়ে মারা ও ষড়যন্ত্র করতে দেখেছি। বাংলাদেশকে পাকিস্তানের হাতে তুলে দিতে দেখেছি। বঙ্গবন্ধুকে হত্যা করতে দেখেছি। এটা কীভাবে রাজনীতি হয়? এটা হত্যা, রাজনীতি নয়। যে রাজনীতি দিয়ে শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসে, তরুণদের কর্মসংস্থান হয়, দেশের কৃষ্টি লালন-পালন হয়; সেই রাজনীতির নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

কলেজ গভর্নিং বডির সভাপতি কে এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি কামরুল হাসান রিপন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মার্চের আগে স্বাভাবিক হচ্ছে না শিক্ষা কার্যক্রম

আপডেট সময় ০৫:১৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১