ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার : ভারপ্রাপ্ত স্পিকার চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার কৃষিভিত্তিক উদ্যোক্তা, পণ্য বৈচিত্র্য, উদ্ভাবন ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাইয়ের ২৫ দিনে রেমিট্যান্স এলো ২২৯ কোটি ৯৪ লাখ ডলার ১৬ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: আইনমন্ত্রী পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা : চিফ প্রসিকিউটর হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

নিউইয়র্কে বাসের ধাক্কায় বাংলাদেশি প্রকৌশলীর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাসের ধাক্কায় নিহত হয়েছেন বাংলাদেশি প্রকৌশলী নাজমুল আহসান বাবুল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্যস্ত এলাকা জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিট ও ব্রডওয়ের মাঝের রাস্তায় সিটি বাসের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে দ্রুত স্থানীয় এলমহার্স্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান।

যুক্তরাষ্ট্রের মাগুরা জেলা সমিতির নেতারা জানান, নিহত নাজমুল আহসান বাবুল পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে নিউইয়র্কে বসবাস করছেন। তিনি চলতি বছরে মাগুরা জেলা সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি পেশায় একজন প্রকৌশলী এবং লায়ন্স ক্লাবের গভর্নরও ছিলেন। প্রবাসে নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডে তার সম্পৃক্তা ছিল বলে জানা গেছে।

তার দেশের বাড়ি মাগুরা জেলায়। নাজমুল আহসান বাবুলের আকস্মিক মৃত্যুতে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউইয়র্কে বাসের ধাক্কায় বাংলাদেশি প্রকৌশলীর মৃত্যু

আপডেট সময় ০৪:০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১