ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু, আহত ৩

আকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মৌমাছির কামড়ে মোহাম্মদ আলী বেপারী (৭৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারী ও পরীক্ষার্থীসহ আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার লালপুর টানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী বেপারী টানপাড়া গ্রামের মৃত কলিম উদ্দিন বেপারীর ছেলে। আহতরা হলেন-একই বাড়ির মৃত হারিস মিয়ার স্ত্রী পায়েসা বেগম (৬৫), তার ছেলে কামাল হোসেন (৪০) ও নূরুল ইসলামের ছেলে এইচএসসি পরীক্ষার্থী সোহাগ মিয়া (১৮)।

নিহত মোহাম্মদ আলীর ছেলে ফখরুল ইসলাম জানান, বেশ কয়েক মাস আগে তাদের বাড়ির একটি গাছে মৌমাছি বাসা বাঁধে। সকালে দুটি পাখির ঝগড়ায় মৌচাকের ওপরে একটি মরা ডাল ভেঙে পড়লে মৌচাকের মৌমাছিরা ছড়িয়ে পড়ে এবং গাছের নিচে অবস্থানরত তার বাবাসহ চারজনকে কামড়িয়ে মারাত্মক আহত করে। মৌমাছির কামড়ে ঘটনাস্থলেই তার বাবা মারা যান। অন্যান্য আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতলের মেডিকেল অফিসার ফাইজুর রহমান জানান, আহতদের চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলেই মারা যাওয়ায় নিহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু, আহত ৩

আপডেট সময় ০৬:৩১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১