ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জরায়ুর বদলে লিভারে গর্ভধারণ করলেন নারী!

আকাশ নিউজ ডেস্ক:

প্রাকৃতিক নিয়ম অনুযায়ী জরায়ুতে গর্ভধারণ করেন নারীরা। কিন্তু চিকিৎসকদের হতভম্ব করে লিভারে সন্তান ধারণ করেছেন ৩৩ বছর বয়সী কানাডিয়ান এক নারী।

আলট্রাসনোগ্রামের পর এই বিরল গর্ভধারণের বিষয়টি চিকিৎসকদের নজরে আসে বলে নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কানাডার ম্যানিটোবার চিলড্রেনস হসপিটাল রিসার্চ ইনস্টিটিউটের শিশু বিশেষজ্ঞ ডা. মাইকেল নার্ভি সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি বিষয়টি নিয়ে একটি ভিডিও পোস্ট করেন।

ভিডিওটিতে তিনি বলেন, টানা ১৪ দিন ধরে ঋতুকালীন রক্তক্ষরণ হওয়ায় এক নারী আমার কাছে আসে। আলট্রাসনোগ্রামের পর দেখা যায়, ওই নারীর লিভারে বেড়ে উঠছে সন্তান।

ঘটনাটি বিরল হলেও নজিরবিহীন নয় বলে জানিয়েছেন নার্ভি। এই ধরনের গর্ভধারণকে একটোপিক গর্ভাবস্থা বলা হয়। যখন নিষিক্ত ডিম্বাণু জরায়ুর পরিবর্তে অন্য কোথাও আটকে যায়, তখনই মায়ের শরীরের অন্য অংশে সন্তান বেড়ে উঠতে শুরু। সেক্ষেত্রে জরায়ুর পরিবর্তে পেটের প্রাচীরেও বেড়ে উঠতে পারে সন্তান।

নিউ ইয়র্ক পোস্ট জানায়, এই ধরনের গর্ভাবস্থা খুবই বিরল। ১৯৬৪ সাল থেকে ১৯৯৯ সালের মধ্যে বিশ্বে মাত্র ১৪টি লিভারে গর্ভধারণের ঘটনা জানা গেছে। ইতোমধ্যে কানাডার ওই নারীর ভ্রুণ অপসারণ করে তার প্রাণ রক্ষা করেছেন চিকিৎসকরা। কিন্তু তার সন্তানটিকে বাঁচানো সম্ভব হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জরায়ুর বদলে লিভারে গর্ভধারণ করলেন নারী!

আপডেট সময় ০৯:৫৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১