ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

হলুদ রাঙা ভিকি-ক্যাটরিনা

আকাশ বিনোদন ডেস্ক :

শুরুতে শোনা গিয়েছিল, বিয়ের ছবি-ভিডিও একেবারেই প্রকাশ করতে চান না ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। কিন্তু বিয়ের দিনেই ছবি প্রকাশ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এই নবদম্পতি।

বিয়ের ছবির পর এবার গায়ে হলুদের ছবি শেয়ার করেছেন তারা। ছবিতে দেখা যায়, ভিকির গালে নিজের হাতে হলুদ লাগিয়ে দিচ্ছেন কনে ক্যাটরিনা। দু’জনের চোখে- মুখে উজ্জ্বল হাসি। একে অপরের সঙ্গে তারা কতটা খুশি, তা প্রতিফলিত হচ্ছে ছবিতে।

গায়ে হলুদের অনুষ্ঠানে ভিকি-ক্যাটরিনা দু’জনেই রঙ মিলিয়ে সাদা ট্র্যাডিশনাল পোশাক পরেছেন। ক্যাটরিনা সেই সঙ্গে পরেছেন মানানসই জুঁই ফুলের গয়না।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) যোধপুরের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে বসেছিল ভিকি কৌশল এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফের রাজকীয় বিয়ের আসর।

বারওয়ারা ফোর্টের মহলে তৈরি রাজকীয় মণ্ডপে অগ্নি সাক্ষী রেখে সাত পাক ঘুরেছেন ভিকি-ক্যাটরিনা। এদিন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনার লাল লেহেঙ্গায় সেজেছেন ক্যাটরিনা।

ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন তার ছয় ভাইবোন, মা-সহ নিকট আত্মীয়রা। অভিনেত্রীর খুব কাছের বন্ধু মিনি মাথুর, এক থা টাইগার পরিচালক কবীর খানও এই বিয়ের আসরে উপস্থিত ছিলেন। অঙ্গদ বেদী, নেহা ধুপিয়ারাও হাজির রয়েছেন এই রাজকীয় বিয়ের আসরে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বিয়েতে ৭৫ শতাংশ খরচ বহন করছেন ক্যাটরিনা। যাতায়াত, সুরক্ষা এবং অতিথিদের সমস্ত খরচের দেখভাল করার দায়িত্ব সামলেছেন নায়িকা। এমনকী এই সংক্রান্ত সমস্ত বড় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন তিনি নিজেই। অন্যদিকে ভিকি বহন করছেন বিয়ের মাত্র ২৫ শতাংশ খরচ!

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

হলুদ রাঙা ভিকি-ক্যাটরিনা

আপডেট সময় ১১:৩৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১