ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা, পাঠ্যক্রম হালনাগাদের পরামর্শ

আকাশ জাতীয় ডেস্ক:

বৈশ্বিক জ্ঞান বিনিময় এবং অংশিদারিত্বে দেশের উচ্চশিক্ষার পরিকল্পনা ও সম্ভাবনা নিয়ে বিশ্ব ব্যাংক ও অন্যান্য অংশিজনদের সঙ্গে এক মতবিনিময় সভা ইউজিসিতে অনুষ্ঠিত হয়।

সভায় গুণগত গবেষণা ও ফল নির্ভর উচ্চশিক্ষার ওপর গুরুত্বারোপ করে দেশে প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা চালু করা, বিশ্ববিদ্যালয় ও শিল্প-প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানো ও পাঠ্যক্রম হালনাগাদের পরামর্শ দেওয়া হয়।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ সভায় সভাপতিত্ব করেন। সভায় কমিশনের সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. মো. আবু তাহের, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইমদাদুল হক, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহীদুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সাদেকা হালিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক আনোয়ার খসরু পারভেজ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাস, বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক সমন্বয় বিষয়ক পরিচালক সিসিলি ফ্রুম্যান, বিশ্ব ব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার ড. মোখলেছুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।

মতবিনিময় সভায় ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক ও সর্বশেষ জ্ঞান চর্চা প্রয়োজন। উচ্চশিক্ষার বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় এবং শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক বিশ্বের উপযোগী করতে গুণগত উচ্চশিক্ষা ও গবেষণায় মনোযোগী হতে হবে। শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী ক্যারিকুলাম হালনাগাদ করতে হবে। উচ্চশিক্ষার উন্নয়নে উন্নত ও ক্রিয়াশীল দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধি করা প্রয়োজন বলে তিনি মনে করেন। তিনি বিশ্ব ব্যাংককে উচ্চশিক্ষাস্তরে স্কলারশিপ প্রদানের আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রস্তাবিত হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ব্যাপক পরিবর্তন আনবে এবং গবেষণা, উদ্ভাবন এবং ব্লেন্ডেড লার্নিং প্রক্রিয়াকে বেগবান করবে। উক্ত প্রকল্পটি দেশের বিশ্ববিদ্যালয়সমূহের সক্ষমতা বৃদ্ধিতে অনেকাংশে সহায়ক হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা, পাঠ্যক্রম হালনাগাদের পরামর্শ

আপডেট সময় ০৮:০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১