ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

অন্তঃসত্ত্বা বোনের মাথা কেটে সেলফি তুললেন ভাই!

আকাশ নিউজ ডেস্ক:

পরিবারের সম্মতি ছাড়া বিয়ে করায় অন্তঃসত্ত্বা বোনের মাথা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে তার ভাইয়ের বিরুদ্ধে।

ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গবাদ জেলায় ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনা। হত্যাকাণ্ডের শিকার তরুণীর নাম কীর্তি থোর (১৯)। অভিযোগ উঠেছে, সেই খুনের ঘটনায় সহায়তা করেছেন অন্তঃসত্ত্বা তরুণীর মা।

সোমবার (৬ ডিসেম্বর) এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ৩৮ বছর বয়সী মায়ের সহায়তায় কীর্তি থোরের মাথা কেটে প্রতিবেশীদের দেখায় তার ভাই। এমনকী ওই কাটা মাথার সঙ্গে সেলফিও তোলেন তারা। এরপর প্রতিবেশীদের তারা জানান, পরিবারের অমতে বিয়ে করার জন্য এভাবে মাথা কেটে শাস্তি দেওয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মাস ছয়েক আগে ওই তরুণী বিয়ে করেছিলেন। পরিবারের অনেকের এই বিয়েতে সম্মতি ছিল না।

এদিকে, মাকে সঙ্গে নিয়ে বোনের বাড়িতে যায় ভাই। সঙ্গে অস্ত্রও নিয়ে গিয়েছিলেন তারা। তারা যাতে একান্তে কথা বলতে পারেন, সেকারণে কীর্তি থোরের স্বামী ঘর থেকে বেরিয়ে যান। একটু পরেই সেই ধারালো অস্ত্র দিয়ে বোনের গলা কেটে দেন ভাই। এ সময় চলে আসেন তার স্বামী। এরপর মা ও ভাই পুলিশের কাছে আত্মসমর্পণ করে। তাদের দুজনকেই গ্রেফতার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় সংসদ মসজিদে বিশেষ দোয়া

অন্তঃসত্ত্বা বোনের মাথা কেটে সেলফি তুললেন ভাই!

আপডেট সময় ১১:২৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১