ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোচিং বাণিজ্য বন্ধে আইন করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষা নিয়ে আর কোনো ব্যবসা চলবে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কোচিং বাণিজ্য বন্ধ করতে আইন করা হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশে ভবিষ্যৎ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা-প্রশিক্ষণ (টিভিইটি) পরিকল্পনা’ শীর্ষক দিনব্যাপী জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের যেসব শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য হচ্ছে। তা অচিরেই বন্ধ করতে হবে। গাইড ও নোট বই বন্ধেও ব্যবস্থা নেয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। শিক্ষকদের মহান এই পেশাকে কলুষিত করে যেসব শিক্ষক কোচিং বাণিজ্য করে শিক্ষার পরিবেশ নষ্ট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর দফতরের প্রধান সমন্বয়ক (এসডিজিএস) আবুল কালাম আজাদ ও স্টেপ প্রকল্পের প্রকল্প পরিচালক এ বি এম আজাদ।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ আয়োজিত এই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কোচিং বাণিজ্য বন্ধে আইন করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৯:১৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭