ঢাকা ১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

৩৫ সেকেন্ডে শেষ হয় মা-মেয়েকে হত্যার মিশন

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরে মা-মেয়েকে জবাই করে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। গ্রেফতার হয়েছেন খুনের মূল পরিকল্পনাকারী মহিউদ্দিন ওরফে বাবু (৩৫) ও তার সহযোগী জাহিদুল ইসলাম খান (২১)। গত বৃহস্পতিবার রাতে তারা দুই খুনের মিশন শেষ করেন মাত্র ৩৫ সেকেন্ডে।

গতকাল শনিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে এক প্রেস ব্রিফিংয়ে মা-মেয়ের নির্মম হত্যাকাণ্ডের বিষয়ে এসব তথ্য জানান গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ-উত্তর) জাকির হাসান।

পুলিশের জিজ্ঞাসাবাদে বাবু স্বীকার করেছেন, তার ডিভোর্সি স্ত্রীকে বীমার চাকরি দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ফুফু শাশুড়ি ফেরদৌসী বেগমকে (২৮) খুনের পরিকল্পনা করেন তিনি। আর বীমার প্রিমিয়ামের পাওনা টাকা চাওয়ায় ক্ষুব্ধ ছিলেন জাহিদ। খুনের মিশনে জাহিদকেও সঙ্গে নেন বাবু। তবে ফেরদৌসীর মেয়ে তাছমিয়াকে (৪) খুনের পরিকল্পনা ছিল না তাঁদের। চিৎকার করায় মেয়ে তাছমিয়াকেও খুন করেন তাঁরা।

শুক্রবার ভোরে তাদের দুজনকে গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ছুরি, মোটরসাইকেল এবং ফেরদৌসীর হাতব্যাগ।

উপকমিশনার জাকির হাসান বলেন, তিন মাস আগে বাবুর সঙ্গে স্ত্রীর ডিভোর্স হয়। এক মাস পর ভাতিজিকে নিজ গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সে মাঠকর্মী হিসেবে চাকরি দেন ফেরদৌসী। ডিভোর্সে ফেরদৌসীর ইন্ধনের সন্দেহ, চাকরি দেওয়া এবং জাহিদকে টাকার জন্য চাপ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তাঁরা এই জোড়া খুনের ঘটনা ঘটিয়েছেন।

নতুন একটি বীমা করা এবং পাওনা টাকা দেওয়ার কথা বলে ফেরদৌসীকে দেশীপাড়ার নির্জন স্থানে ডেকে আনেন খুনিরা। এরপর দুজন দুদিক থেকে ফেরদৌসীর গলায় ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু নিশ্চিত করেন। বাইকে ওঠার আগে মেয়ে তাছমিয়ার গলায় ছুরির আঘাত করে খুনিরা পালিয়ে যান।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ফেরদৌসী ও তাঁর ছোট মেয়ে তাছমিয়ার গলা কাটা লাশ উদ্ধার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট

৩৫ সেকেন্ডে শেষ হয় মা-মেয়েকে হত্যার মিশন

আপডেট সময় ০১:৩২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১