ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভাড়া নিয়ে তর্কে চলন্ত বাস থেকে ধাক্কা, পা ভাঙল শিক্ষকের

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামে ভাড়া নিয়ে তর্কের কারণে এক স্কুলশিক্ষককে চলন্ত বাস বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয় তার পায়ের ওপর দিয়ে বাস চালিয়েও দেওয়া হয় বলে অভিযোগ।

শনিবার দুপুর ২টার দিকে নগরীর বড়তল রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আহতের নাম রহমত উল্লাহ। তিনি নগরীর পাঁচলাইশ থানাধীন হাবিবুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

রহমত উল্লাহর সহকর্মী মো. মিজাম গণমাধ্যমকে বলেন, ‘রহমত উল্লাহ নগরীর অক্সিজেন থেকে ৮ নম্বর বাসে করে সদরঘাট পিটিআইয়ে (প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট) যাচ্ছিলেন। তবে নামার সময় ভাড়া নিয়ে চালকের সহকারীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। তিনি বটতল এলাকায় নেমে যেতে চাইলেও তাকে পুরাতন রেলস্টেশন এলাকায় নিয়ে যান চালক। পরে তাকে ধাক্কা মেরে চলন্ত বাস থেকে ফেলে দেন চালকের সহকারী। এরপর পায়ের ওপর দিয়েই বাস চালিয়ে দেন চালক। এতে তার হাত, পা ও শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘গাড়িটি আটক আছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। চালক ও তার সহকারীকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভাড়া নিয়ে তর্কে চলন্ত বাস থেকে ধাক্কা, পা ভাঙল শিক্ষকের

আপডেট সময় ১০:৩৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১