ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নতুন শিক্ষাক্রমের রূপরেখা নিয়ে ভাবছে সরকার

আকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, করোনাকালে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে নতুন শিক্ষাক্রমের রূপরেখা তৈরির কথা ভাবছে সরকার। ধাপে ধাপে এ সিলেবাস তৈরি করে, তা বাস্তবায়ন করা হবে।

বুধবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পরিদর্শনে এসে এ কথা জানান উপমন্ত্রী।

এ সময় তিনি এসএসসি পরীক্ষার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান।

এছাড়া তিনি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভূমি উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও জনবল নিয়োগসহ সমস্ত কার্যক্রম নির্ধারিত সময়ে বাস্তবায়ন হবে বলেও জানিয়েছেন।

পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিক উল্লাহ খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সুব্রত কুমার আদিত্য, জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান, পৌর মেয়র নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরিষদের সদস্য গাজী মোজ্জাম্মেল হোসেন টুকু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপমন্ত্রী এর আগে সকাল সাড়ে ১১টায় নেত্রকোনা সার্কিট হাউজে পৌঁছালে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক প্রমাণিত হলে যেকোনো মামলা প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী

নতুন শিক্ষাক্রমের রূপরেখা নিয়ে ভাবছে সরকার

আপডেট সময় ১০:৩৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১