ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রীকে কুপিয়ে মেরে ফোনে শ্বশুরবাড়িতে জানালেন যুবক

আকাশ জাতীয় ডেস্ক:

পাবনায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী তেজেম মোল্লার বিরুদ্ধে। হত্যার পর তার শরীর থেকে হাত-পা বিচ্ছিন্ন করে শ্বশুরবাড়িতে ফোনে জানান তিনি।

মঙ্গলবার ভোর রাতে সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ফলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম হামিদা খাতুন (৩২)। তিনি সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ফলিয়া গ্রামের তেজেম মোল্লার স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের ভাই হামিদুল ইসলাম জানান, তেজেম মোল্লা পরকীয়ায় জড়িয়ে পড়েন। তারই প্রতিবাদ করতো হামিদা খাতুন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো।

এরই জেরে মঙ্গলবার ভোররাতে স্ত্রীকে কুপিয়ে হত্যা পর এক হাত ও দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করে। পরে ফোন দিয়ে তিনি আমার বোনকে হত্যার বিষয়টি জানিয়ে পালিয়ে যায়। আমরা বাড়িতে গিয়ে ঘটনা জানতে পারি এবং পুলিশকে খবর দেই।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্ত্রীকে কুপিয়ে মেরে ফোনে শ্বশুরবাড়িতে জানালেন যুবক

আপডেট সময় ০৬:১৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১