ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রামে রেডিসন ব্লুর ২০ তলা থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর ২০ তলা থেকে পড়ে মারা গেছেন আরিফ কবির (২৪) নামের এক যুবক। নিহতের সঙ্গে থাকা পরিচয়পত্র সূত্রে পুলিশ জানিয়েছে, আরিফ কবির ঢাকার মোহাম্মদপুর থানার তাজমহল রোডের এনামুল কবিরের ছেলে।

সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, ২০ তলা থেকে আরিফ ৬ তলায় পড়েছিলেন। সেখান থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাত সোয়া ১০টার দিকে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চৌধুরী রেজাউল করিম জানান, হোটেলটির ২০ তলার রেস্টুরেন্ট সংলগ্ন ওপেন স্পেস থেকে আরিফ লাফ দিয়ে আত্মহত্যা করেছে এমনটি জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। আরিফ যে টেবিলে বসে খাবার খেয়েছিল সেখানে কিছু খাবার রয়ে গেছে। তিনি ধীরে ধীরে নাশতা করছিলেন, সময় নিয়ে খাচ্ছিলেন। আকস্মিকভাবে লাফ দেন। উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চট্টগ্রামে রেডিসন ব্লুর ২০ তলা থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা

আপডেট সময় ১২:০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১