ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুবলীগ নেতাকে খুনের দায়ে রাজশাহীতে পাঁচজনের যাবজ্জীবন

আকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর গোদাগাড়িতে যুবলীগ নেতা ইসমাইল হোসেনকে হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

রায় ঘোষণার সময় ৩৩ আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এছাড়া রায়ে একজনের ১০ বছরের কারাদণ্ড, চারজননের ছয় মাস করে কারাদণ্ড এবং ১৫ জনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

রবিবার বেলা ১১টার দিকে রাজশাহী দ্রুত বিচার টাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, মামলায় এজাহারভুক্ত আসামি ছিল ২২ জন। পরে পুলিশ তদন্ত শেষে ৩৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেয়। এই মামলায় ৩২ জনকে সাক্ষী করা হয়। আদালত ২২ জনের সাক্ষ্যগ্রহণ করেন। মামলায় দীর্ঘ সময় শুনানি শেষে আজ পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচনের দিন দেওপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন ইসমাইল। সেদিন বিএনপি-জামায়াতের কর্মীরা পালপুর ভোট কেন্দ্র দখলে নিতে গেলে বাধা দিতে যান ইসমাইল। এ সময় তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল মারা যান। এ ঘটনায় তার স্ত্রী বিজলা বেগম গোদাগাড়ী থানায় হত্যা মামলা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুবলীগ নেতাকে খুনের দায়ে রাজশাহীতে পাঁচজনের যাবজ্জীবন

আপডেট সময় ০১:৪৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১