ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বনানীতে শিশু ধর্ষণের অভিযোগে সৎবাবা আটক

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর বনানী থানার কড়াইল বৌ বাজার এলাকা থেকে শিশু ধর্ষণের অভিযোগে মো. সোহেল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি ভুক্তভোগী শিশুটির সৎবাবা বলে জানিয়েছে র‌্যাব।

শনিবার সন্ধ্যায় র‌্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফারজানা হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে জানানো হয়।

আটক মো. সোহেলের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার চিকুন্দি গ্রামে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৩ এর একটি দল জানতে পারে, বনানী থানার একটি মামলা আসামি অবস্থান করছে। তার বিরুদ্ধে তার স্ত্রীর আগের ঘরের নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ রয়েছে। র‌্যাব-৩ এর একটি দল শুক্রবার দিবাগত রাত ১২ টার কড়াইল বৌ বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. সোহেলকে আটক করা হয়। আটক সোহেল জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ সন্ত্রাস করলে জনগণ থেকে বিচ্ছিন্ন হবে: মঞ্জু

বনানীতে শিশু ধর্ষণের অভিযোগে সৎবাবা আটক

আপডেট সময় ০৮:১৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১