ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগে উৎপাদনমুখী শিল্পায়ন চায় বাংলাদেশ: ড. তিতুমীর কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক বগুড়াকে বিভাগ করার ইঙ্গিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমানমন্ত্রী

বাংলাদেশি প্রকৌশলী নিয়োগে আগ্রহী মালয়েশিয়ার পেনাং রাজ্যের শিল্প-মালিকরা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ার পেনাং রাজ্যের প্রধান প্রধান ব্যবসায়িক সংগঠনের নেতারা বাংলাদেশ থেকে প্রকৌশলী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার পেনাং রাজ্যে তার প্রথম দাপ্তরিক সফরের প্রারম্ভে ৮ নভেম্বর সোমবার পেনাংয়ের চাইনিজ চেম্বার অব কমার্সের (পিসিসিসি) ব্যবসায়িক নেতাদের সঙ্গে সভা করেন এবং ৯ নভেম্বর মঙ্গলবার পেনাংয়ের ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্সের (এফএমএম) উচ্চপর্যায়ের এক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উভয় ব্যবসায়িক সংগঠনের নেতারা বাংলাদেশ থেকে সাধারণ কর্মী ও প্রকৌশলী নিয়োগে তাদের আগ্রহ ব্যক্ত করেন।

হাইকমিশনার মো. গোলাম সারোয়ার পেনাংয়ের ব্যবসায়িক নেতাদের কাছে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি প্রধানমন্ত্র্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের গৃহীত কর্মসূচির বর্ণনা দেন।

তিনি জানান, বাংলাদেশের অর্থনীতি আজ সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। সরকার কর্তৃক দেশে যোগাযোগের প্রবেশগাম্যতা নিশ্চিতকল্পে আধুনিক অবকাঠামো নির্মাণ, বিনিয়োগের চমৎকার পরিবেশ সম্বলিত ১০০টি ইকোনমিক জোন ও ২৮টি হাইটেক পার্ক স্থাপন এবং সরকার গৃহীত বিনিয়োগবান্ধব নীতিকৌশলের কারণে বাংলাদেশ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ বিনিয়োগ গন্তব্য হিসেবে সমগ্র বিশ্বে আজ পরিচিতি লাভ করেছে। হাইকমিশনার মো. গোলাম সারোয়ার ব্যবসায়িক নেতাদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগ গ্রহণের আহ্বান জানান।

পেনাংয়ের চাইনিজ চেম্বার অব কমার্সের (পিসিসিসি) প্রেসিডেন্ট দাতো সেরি হং ইয়েম ওয়াহ তার বক্তব্যে বলেন যে, পেনাং রাজ্য মূলত ইলেকট্রিক ও ইলেকট্রনিকস সেক্টর নির্ভর। কোভিড পরবর্তী বিশ্বে এ সেক্টর দ্রুত সম্প্রসারমান বলে তিনি উল্লেখ করেন।

পেনাংয়ের ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্সের (এফএমএম) সভায় এফএমএমের চেয়ারম্যান দাতো জিমি সি. কে. অং বলেন যে, পেনাংয়ের শিল্প প্রতিষ্ঠানে দক্ষ ও অদক্ষ উভয় প্রকারের বিদেশি শ্রমিকের অভাব রয়েছে। তিনি বাংলাদেশের শ্রমিকদের কর্মঠ ও নিষ্ঠাবান বলে উল্লেখ করেন।

হাইকমিশনার মো. গোলাম সারোয়ার তার বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশে অর্ধশত পাবলিক বিশ্ববিদ্যালয় ও শতাধিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং কারিগরি কলেজ থেকে প্রতি বছর হাজার হাজার উন্নত কারিগরি জ্ঞানসম্পন্ন ও মেধাবী প্রকৌশলী চাকরির জন্য তৈরি হচ্ছে। তাছাড়া তিনি মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্য থেকে প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন ও মেধাবী গ্র্যাজুয়েটদের মালয়েশীয় শিল্প প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়েও হাইকমিশনের সহায়তার বিষয়ে ব্যবসায়ী নেতাদের প্রতিশ্রুতি প্রদান করেন।

এ প্রসঙ্গে বাংলাদেশের হাইকমিশনার মালয়েশিয়ার চাহিদা অনুযায়ী সব পেশায় দক্ষতাসম্পন্ন যে কোনোসংখ্যক সাধারণ কর্মী ও প্রকৌশলী সরবরাহে বাংলাদেশের সদিচ্ছা ও সক্ষমতার বিষয়ে পেনাংয়ের শিল্পমালিকদের আশ্বস্ত করেন।

পেনাংয়ের চাইনিজ চেম্বার অব কর্মাস (পিসিসিসি) ও পেনাংয়ের ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স (এফএমএম) আয়োজিত উভয় সভায় সংগঠন দুটির গুরুত্বপূর্ণ ব্যবসায়িক নেতারা এবং বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (বাণিজ্যিক) মো. রাজিবুল আহসান ও পেনাংয়ে নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল দাতো শেখ ইসমাইল উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার

বাংলাদেশি প্রকৌশলী নিয়োগে আগ্রহী মালয়েশিয়ার পেনাং রাজ্যের শিল্প-মালিকরা

আপডেট সময় ১১:৪০:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১