ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

উজবেকিস্তান আইটি পার্কের সঙ্গে বাক্কোর সমঝোতা স্মারক সই

আকাশ আইসিটি ডেস্ক :

বাংলাদেশ এবং উজবেকিস্তানের বিপিও শিল্পের উন্নয়নের লক্ষ্য নিয়ে ঢাকার বিআইসিসি-এর হল অব ফেমের দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এবং উজবেকিস্তান আইটি পার্ক এর প্রতিনিধিদের উপস্থিতিতে স্মারকটি স্বাক্ষর করেন বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ এবং উজবেকিস্তান আইটি পার্কের প্রধান নিবার্হী কর্মকর্তা ফারখোদ ইব্রাগিমোভ । উক্ত অনুষ্ঠানে দুই দেশের বিপিও শিল্পের সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করার কথা জানানো হয়।

সমঝোতা স্মারকটির মূল উদ্দেশ্য হচ্ছে দুই দেশের বিপিও শিল্পের উন্নয়নে বিভিন্ন বি-টু-বি সেশন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিভিন্ন কর্মশালা আয়োজন এবং বিপিও সেবা রপ্তানি করতে যৌথ সহযোগিতার মাধ্যমে বিদেশি বিনিয়োগের সকল সুযোগ-সুবিধা ও প্রণোদনামূলক কর্মসূচী প্রসারিত করা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উদ্যোগকে অভিনন্দন জানান। তিনি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উজবেকিস্তান আইটি পার্ক এর প্রতিনিধি দল, বাক্কো কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং আইটি শিল্পের অন্যান্য নেতৃবৃন্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উজবেকিস্তান আইটি পার্কের সঙ্গে বাক্কোর সমঝোতা স্মারক সই

আপডেট সময় ১০:১৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১