ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকায় টিকাকেন্দ্রে যাতায়াতে ফ্রি রাইড দেবে উবার

আকাশ আইসিটি ডেস্ক :

ঢাকায় টিকা দেয়ার জন্য কেন্দ্রে যাতায়াতে ফ্রি রাইড নেয়া যাবে উবারে। উবার জানিয়েছে টিকার সুবিধা পৌঁছে দিতে ১ কোটি ফ্রি অথবা ডিসকাউন্টেড রাইড দেবে প্রতিষ্ঠানটি।

যানবাহনের অভাবে যেন কারো টিকা পেতে বাধার সৃষ্টি না হয়, সে বিষয়টি নিশ্চিত করে সরকারের টিকাদান কার্যক্রমে সাহায্য করার লক্ষ্যে উদ্যোগটি পরিচালিত হচ্ছে।

উবার দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট প্রভজিৎ সিং বলেন, দেশের প্রতিটি নাগরিকের টিকাপ্রাপ্তি নিশ্চিত করতে বাংলাদেশ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কাজে সাহায্য করার সুযোগ পেয়ে আমরা সম্মানিত বোধ করছি। টিকাকেন্দ্রে যাতায়াত করা ব্যক্তিদের নিরাপদ পরিবহন সেবা দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

টিকা কার্যক্রমে সাহায্য করার পাশাপাশি উবারের এই ফ্রি রাইডগুলো এই কঠিন সময়ে চালকদের এই প্ল্যাটফর্ম থেকে উপার্জনের পথও করে দেবে।

উবার অ্যাপে ফ্রি রাইড পাবেন যেভাবে –

০১. উবার অ্যাপের হোম স্ক্রিনের ডান কোণায় উপরে মেন্যু ট্যাপ করুন এবং ‘ওয়ালেট’ অপশনটি সিলেক্ট করুন।

০২. ‘অ্যাড প্রমো কোড’ সিলেক্ট করুন এবং এই কোডটি দিন: VAC200BD

০৩. বৃহত্তর ঢাকা এলাকার সব ব্যবহারকারীর জন্য, উবার অ্যাপের সব পণ্যতে এই প্রোমো কোড প্রযোজ্য হবে।

০৪. আপনার নিকটবর্তী অনুমোদিত টিকাদান কেন্দ্রটি এবং টিকাদান কেন্দ্র থেকে রিটার্ন ট্রিপ সিলেক্ট করুন।

০৫. অ্যাপের হোম স্ক্রিনে আপনার বা আপনি যার জন্য ট্রিপ বুক করছেন তার পিক-আপ ও ড্রপ-অফ লোকেশন লিখুন।

০৬. আপনার ট্রিপ কনফার্ম করুন।

০৭. সর্বোচ্চ ২০০ টাকা ভাড়া পর্যন্ত এই রাইডগুলো বিনামূল্যে ব্যবহার করা যাবে। একজন যাত্রী টিকাদান কেন্দ্রে যাওয়া-আসা মিলিয়ে সর্বোচ্চ দুটি ফ্রি বা ডিসকাউন্টেড রাইড নিতে পারবেন।

০৮. লক্ষ্য করুন যে ট্রিপ কনফার্ম করার আগে প্রদর্শিত ভাড়াতে ডিসকাউন্ট সহ ভাড়া থাকবে এবং ২০০ টাকার বেশি ভাড়া আসলে যাত্রী তা পরিশোধ করতে বাধ্য থাকবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকায় টিকাকেন্দ্রে যাতায়াতে ফ্রি রাইড দেবে উবার

আপডেট সময় ০৯:৪৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১