ঢাকা ০৬:১১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

লঙ্কান প্রিমিয়ার লিগে দল পেলেন মিঠুন-তাসকিন

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেলেও শ্রীলঙ্কান ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে দল পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান রানা ও আল আমিন হোসেন। তবে বিশ্বকাপ দলে থাকা তাসকিন আহমেদও অবশ্য দল পেয়েছেন এলপিএলে।

এলপিএলের আগামী আসরের জন্য ড্রাফট সম্পন্ন করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

এলপিএলের দ্বিতীয় আসরে মিঠুন, অপু ও রানাকে দলভুক্ত করেছে ক্যান্ডি ওয়ারিয়র্স। তাসকিন ও আল আমিনকে স্কোয়াডে ভিড়িয়েছে কলম্বো স্টার্স।

আগামী ৫ ডিসেম্বর পর্দা উঠবে এলপিএলের এবারের আসরের। ২৩ ডিসেম্বর শেষ হবে আসরটি। এর আগে অবশ্য বেশ কয়েকবার সূচি নির্ধারণ করেও দফায় দফায় পরিবর্তন আনতে হয়েছে আয়োজকদের। কারণ দ্বিতীয় সংস্করণ আয়োজনের আগে বেশ কিছু কাজ বাকি ছিল লঙ্কান ক্রিকেট বোর্ডের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি-হুতি সংঘাত: ইয়েমেনের সংকট ও সাম্প্রতিক উত্তেজনার নেপথ্য

লঙ্কান প্রিমিয়ার লিগে দল পেলেন মিঠুন-তাসকিন

আপডেট সময় ০৭:২০:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১