ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সিরাজগঞ্জে বসে হাজার হাজার ডলার আত্মসাৎ!

আকাশ জাতীয় ডেস্ক: 

বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আত্মসাৎ ও অবৈধভাবে লেনদেনের অভিযোগে আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল স্ক্যামার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেফতার দুজন হলেন- মো. জিয়াউল হক ও মো. সাজিদ হাসান সেতু।

সিরাজগঞ্জ এলাকায় সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেফতারদের বিরুদ্ধে একটি বিদেশি বিনিয়োগ পরামর্শক প্রতিষ্ঠানে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মূদ্রা আত্মসাৎ ও অবৈধ লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। নতুন ধরনের প্রতারণার এই প্রক্রিয়াটির নাম ‘নিউ অ্যাকাউন্ট ফ্রড’ (New Account Fraud)।

গ্রেফতাররা প্রতারণার মাধ্যমে হাজার হাজার মার্কিন ডলার আত্মসাৎ করেছে বলে প্রথমিকভাবে স্বীকার করেছেন বলেও জানান তিনি।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ সূত্র জানায়, আর্থিক প্রতারণার শিকার বিনিয়োগ পরামর্শক প্রতিষ্ঠানটিতে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যক্তিগত তথ্য প্রদানের পাশাপাশি ব্যাংক হিসাবের তথ্য প্রদান করতে হয়। প্রতিষ্ঠানটি অ্যাকাউন্ট ভেরিফিকেশনের অংশ হিসেবে প্রতিটি নতুন রেজিস্ট্রেশন করা অ্যাকাউন্টের বিপরীতে অনধিক ১ ডলারের সমপরিমাণ অর্থ ওই অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে সাময়িকভাবে প্রদান করে থাকে। ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হলে এই অর্থ ২ থেকে ৩ দিনের মধ্যেই ওই প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে রিটার্ন করে।

গ্রেফতাররা আর্থিক প্রতিষ্ঠানটির এই অ্যাকাউন্ট অথেন্টিকেশন প্রক্রিয়ার সুযোগ নিতো। তারা প্রথমে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দেশি-বিদেশি প্রতারক চক্রের কাছ থেকে Perfect Money, WebMoney, Payoneer অ্যাকাউন্ট ব্যবহার করে ভুয়া নাম ঠিকানা সংবলিত Social Security Number ও বিদেশি ব্যাংকের বেনামে তৈরি করা অ্যাকাউন্ট ক্রয় করত।

অনলাইন থেকে ক্রয় করা এই তথ্যগুলো কাজে লাগিয়ে তারা প্রতিটি ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে ওই বিনিয়োগ পরামর্শক প্রতিষ্ঠানটির ৩০০-৪০০টি ভুয়া অ্যাকাউন্ট তৈরি করত। এভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য অর্থ একসঙ্গে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা হলে চক্রটি ওই অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ফেরত যাওয়ার আগেই অন্য একটি ব্যংক অ্যাকাউন্টে অর্থ সরিয়ে নিতো।

এ প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য তারা মূলত GO2Bank, Chime Bank আন্তর্জাতিক মোবাইল ব্যাংকিং প্লাটফর্ম ব্যবহার করত। এ প্রতারক চক্রটি এ পর্যন্ত অসংখ্য ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে হাজার হাজার মার্কিন ডলার প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের পথে আইজেনকোটের জোট

সিরাজগঞ্জে বসে হাজার হাজার ডলার আত্মসাৎ!

আপডেট সময় ০৪:৫২:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১