ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল শ্রমিকের রক্তই বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে: দুলু সামাজিক দলাদলির জেরে মসজিদের দেওয়াল ভেঙে তিনজনকে কুপিয়ে জখম পর্যায়ক্রমে সব কল-কারখানা চালু করা হবে: তারেক রহমান দেশে এখনো ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি : রিজভী তৃণমূল থেকে প্রতিভা খুঁজে আনতেই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: আমিনুল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের সিংহভাগই শ্রমজীবী : বিদ্যুৎ প্রতিমন্ত্রী টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০ এনসিপির সঙ্গে আলোচনা না করেই জামায়াত সাদিক কায়েমকে মেয়রপ্রার্থী করল?:রাশেদ খান হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সালাহউদ্দিনকে জাতীয় দলে চান সুজন

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেক প্রত্যাশা নিয়ে খেলতে গেলেও শেষ পর্যন্ত ব্যর্থতার বৃত্তেই আবদ্ধ থাকতে হয় বাংলাদেশের। বিশ্বকাপে তাদের এমন বাজে পারফরম্যান্সে ক্ষুব্ধ দেশের সমর্থক ও সাবেক ক্রিকেটাররা।

দেশকে ভালো অবস্থায় নিয়ে আসতে বর্তমান কোচিং স্টাফদের পরিবর্তন চান সবাই।

বিশ্বকাপে এমন ব্যর্থতার কারণে এবার টনক নড়েছে বিসিবির। দলের কোচিং স্টাফেও আনতে যাচ্ছে বড় ধরনের পরিবর্তন। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ইতোমধ্যেই বিভিন্ন সূত্রে গণমাধ্যমে খবর এসেছে পাকিস্তান সিরিজে জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। তার এই দায়িত্ব বাড়ানোর ভাবনাও আছে। পরিবর্তনের এই জোয়ারে সুজন সঙ্গী হিসেবে পেতে চান দেশের স্বনামধন্য কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে।

বাংলাদেশ দলের এমন ব্যর্থতার কারণে বিশ্বকাপের মাঝপথেই অবশ্য দেশীয় কোচের ব্যাপারে কথা বলেছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এবার তা হয়তো সত্যি হতে চলেছে। আজ রবিবার সকালে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে পাকিস্তান সিরিজে সুযোগের অপেক্ষায় থাকা পাঁচ তরুণ ক্রিকেটারকে নিয়ে অনুশীলনে আসেন সুজন। সেই পাঁচজন হলেন- নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, কামরুল ইসলাম রাব্বি ও তানভির ইসলাম। অনুশীলনের সময় মাঠে দেখা গেছে সাকিব-তামিমদের গুরু সালাউদ্দিনকে। সুজনের সঙ্গে তাকে কথা বলতেও দেখা যায়।

শেরে বাংলায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা খালেদ মাহমুদ সুজনকে প্রশ্ন করেন, সালাউদ্দিনকে জাতীয় দলের সেটআপে যুক্ত করার ভাবনা আছে কিনা? জবাবে খালেদ মাহমুদ বলেন, ‘আছে তো অবশ্যই সেজন্য চেষ্টা করছি। যদিও এটা সালাউদ্দিনের ব্যাপার ও আসবে কিনা। আমরা চাই ওকে বাংলাদেশের সেটআপের সঙ্গে নিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালাহউদ্দিনকে জাতীয় দলে চান সুজন

আপডেট সময় ০৭:৫২:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১