ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফজলুর রহমান, ওদের সবার আতঙ্কের নাম: রাশেদ পাচার হওয়া ক্রিপ্টোকারেন্সি দেশে ফিরিয়ে এনেছে সিআইডি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাইরাল হয়ে রাজনীতি হয় না : সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউমার্কেটে গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন: পুলিশ চলন্ত ট্রেন থেকে পড়ে গেল ছেলে, ঝাঁপ দিয়ে বাঁচালেন বাবা অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিল রাশিয়ান নৌযান বিচার শেষ না হলে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ নেই: আন্দালিভ রহমান পার্থ অতীতের ইতিহাস দিয়ে বর্তমান জামায়াতকে বিশ্লেষণ করবেন না: শাহজাহান চৌধুরী হরমুজ খুলে দেওয়ার দাবি কাতারের, ‘ফ্রোজেন কনফ্লিক্ট’ নিয়ে সতর্কতা মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা

বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টা : রিমান্ড শুনানি শেষ, আদেশ বিকালে

আকাশ জাতীয় ডেস্ক:

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি সাইফুল ইসলাম সাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে এই শুনানি হয়। এ ব্যাপারে আজ বিকালে আদেশ দেওয়া হবে বলে জানান আদালত।

এর আগে সকালে আদালতে হাজির করা হয় আসামিকে। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক হাসান মাসুদ। এসময় ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু রিমান্ডের পক্ষে শুনানি করেন। আজ বিকালে এ ব্যাপারে আদেশ দেওয়া হবে বলে শুনানি শেষে আদালত জানান।

গত শুক্রবার বসুন্ধরা আবাসিক এলাকার সাউতুল কোরআন মাদরাসা ও এতিমখানা থেকে সন্দেহভাজন হিসেবে সাইফুল ইসলাম সাদ (২৩) নামে চট্টগ্রামের পটিয়ার ওই যুবককে আটক করে রাজধানীর ভাটারা থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ জানান, জুমার নামাজ চলাকালে সায়েম সোবহান আনভীরের ওপর হামলার প্রস্তুতি ছিল তার। সাদের মোবাইল ফোনে পটিয়ার সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরীর সঙ্গে তার ছবি পাওয়া যায়।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন তারা।

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরা গ্রুপ দেশের অর্থনীতির বিকাশ, বিনিয়োগ ও কর্মসংস্থানে অসামান্য অবদান রাখছে। বসুন্ধরা গ্রুপ এক এক করে ৪০টির বেশি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেছে, যেখানে ৭০ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ফজলুর রহমান, ওদের সবার আতঙ্কের নাম: রাশেদ

বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টা : রিমান্ড শুনানি শেষ, আদেশ বিকালে

আপডেট সময় ০১:৪৫:১২ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১