ঢাকা ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মহাকাশ স্টেশনের টয়লেট নষ্ট, ডায়াপার পরে আছেন ৪ নভোচারী

আকাশ আইসিটি ডেস্ক :

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে টয়লেট নষ্ট হওয়ায় বিপাকে পড়েছেন ৪ নভোচারী। এসব নভোচারীদের থাকতে হচ্ছে ডায়াপার পরে।

লন্ডনভিত্তিক গণমাধ্যম স্কাই নিউজ এ তথ্য জানায়।

নাসার নভোচারী মেগান ম্যাকআর্থারের কাছে এ ঘটনা ‘সন্তোষজনক নয়’ কিন্তু পরিচালনাযোগ্য।

মেগান ম্যাকআর্থার অরবিট থেকে প্রেস কনফারেন্সে বলেন, স্পেসফ্লাইট অসংখ্য ছোট ছোট চ্যালেঞ্জে পরিপূর্ণ, এটি তার মধ্যে একটি। তাই আমরা এটি নিয়ে খুব একটা চিন্তিত নই।

এ চার নভোচারী হলেন— জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির আকিহিকো হোশিদে, নাসার শেন কিমব্রো ও মেগান ম্যাকআর্থার এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির থমাস পেসকাট।

এই চার নভোচারী ২৩ এপ্রিল মহাকাশে যান। সে অনুযায়ী মহাকাশে তারা আছেন ১৯৭ দিন ধরে। নাসা দ্রুত তাদের পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা করছে।

কিন্তু আবহাওয়া খারাপ থাকায় ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে কিছুতেই উৎক্ষেপণ করা সম্ভব হচ্ছে না স্পেস এক্স-এর রকেট। ফলে, ডায়াপার পরে পৃথিবীতে ফিরে আসার জন্য অপেক্ষা করতে হচ্ছে মহাকাশ স্টেশনে থাকা এই চার নভোচারীকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মহাকাশ স্টেশনের টয়লেট নষ্ট, ডায়াপার পরে আছেন ৪ নভোচারী

আপডেট সময় ০৯:২৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১