ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক টেক্সটাইল বাজারে নেতৃত্ব দিতে উদ্ভাবন ও গবেষণার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায়: অ্যাটর্নি জেনারেল এবারের বাজেট বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেট: পানিসম্পদ প্রতিমন্ত্রী কাশ্মীরে ভয়াবহ সহিংসতা, নিহত ২৪ নেতানিয়াহুর বিভ্রান্তিকর নীতি ইসরাইলকে ঝুঁকির মুখে ফেলছে’ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও হয়নি: মির্জা ফখরুল রাজশাহীর দুই হোটেলে হাতবোমা হামলা, আহত ৩ পুলিশ সদস্য মাদক ব্যবসা ছাড়ুন, অন্যথায় এলাকা ছাড়ুন: এমপি আবু তালিব প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি: পররাষ্ট্র সচিব

বিশ্বকাপে ‘চরম ব্যর্থ’ জাতীয় দলের দায়িত্ব সুজনের কাঁধে

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্স ও চরম ব্যর্থতার পর সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে টাইগারদের নিয়ে। কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট, নির্বাচক প্যানেল নিয়েও উঠেছে অনেক প্রশ্ন।

সেসব প্রশ্নের উত্তর খুঁজে দ্রুত ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেজন্য জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে টিম ডিরেক্টর (দলের পরিচালক) হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি।

একটি সূত্রে জানা যায়, কোচের ওপর ছড়ি না ঘোরালেও, তাদের কাজ-কর্মের ওপর নজরদারি করতে পারবেন সুজন। তার কাঁধেই সেই ক্ষমতা দেওয়া হচ্ছে বোর্ড থেকে।

চলতি মাসে পাকিস্তান সিরিজ থেকেই কাজ শুরু করবেন খালেদ মাহমুদ সুজন। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ নভেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি আর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। ১৯ নভেম্বর শেরেবাংলায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।

বিশ্বকাপের মাঠে পারফরম্যান্স যত অনুজ্জ্বল হোক না কেন, দেশে ফিরে আবার দ্রুত মাঠে ফেরার প্রস্তুতি নিতে হবে মাহমুদউল্লাহ-মুশফিকদের। আগামী ১২ নভেম্বর শুরু হবে অনুশীলন।

বিশ্বকাপ দলের বাইরে থাকা সাত তরুণ- নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, কামরুল ইসলাম রাব্বি ও তরুণ বাঁহাতি স্পিনার তানভির ইসলামসহ জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে রোববার থেকেই মাঠে নামবেন সুজন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক টেক্সটাইল বাজারে নেতৃত্ব দিতে উদ্ভাবন ও গবেষণার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

বিশ্বকাপে ‘চরম ব্যর্থ’ জাতীয় দলের দায়িত্ব সুজনের কাঁধে

আপডেট সময় ০৮:২১:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১