ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

ছেলের জন্য সিদ্ধিবিনায়ক মন্দিরে পূজা দেবেন শাহরুখ খান

আকাশ বিনোদন ডেস্ক :

কালো মেঘ কেটে উজ্জ্বল আকাশ ‌‘মান্নত’-এর মাথার ওপর। ২ অক্টোবর থেকে যে ঝড় বয়ে গেছে, তা থেকে সাময়িক স্বস্তি মিলেছে খান পরিবারের। ২৮ দিন পর বাড়ি ফিরেছেন আরিয়ান খান। শনিবার কারাগার থেকে বাড়ি ফেরা নিয়ে সব রকমভাবে স্বাগত জানানো হয়েছে শাহরুখ এবং গৌরী খানের বড় ছেলেকে।

আরিয়ান ঘরে ফেরায় খান পরিবারের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে নানা রকম তথ্য পাওয়া যাচ্ছে। সম্প্রতি পরিবারের ঘনিষ্ঠ সূত্রে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শাহরুখ নাকি তার ছেলের জন্য মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পূজা দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। প্রতি বছর গণেশ চতুর্থীর সময় নিজের বাড়িতে বড় করে পূজা করেন শাহরুখ। বসানো হয় গণেশের মূর্তি। প্রতি বারের মতো এবারও টুইটার, ইনস্টাগ্রামে গণেশের ছবি দিয়ে সকলের মঙ্গল কামনা করেছিলেন বলি তারকা।

জেল থেকে বেরিয়ে ঘরে ফিরলেও জীবনের এই কঠিন মুহূর্ত কাটিয়ে ওঠা সহজ হবে না আরিয়ানের জন্য। তাই সচেতন ও আধুনিক মা, বাবা হিসেবে প্রথম পদক্ষেপ হবে মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ করা। শাহরুখ, গৌরী সেইমতো মনোরোগ বিশেষজ্ঞকে আরিয়ানের জন্য দ্রুত নিয়োগ করতে চলেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

ছেলের জন্য সিদ্ধিবিনায়ক মন্দিরে পূজা দেবেন শাহরুখ খান

আপডেট সময় ১০:৩৭:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১