ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত গুলি করে ১৯ লাখ টাকা ছিনতাই: ‎জামায়াত এমপির ভাগ্নে কারাগারে এক মাস বয়সি শিশুকে টিকার পরিবর্তে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন এক চোখের দৃষ্টি হারিয়েছেন ইমরান খান পারমাণবিক সুরক্ষা শুধু প্রযুক্তিগত বিষয় নয়, এটি রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত: প্রতিরক্ষা উপদেষ্টা সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়: স্বাস্থ্যমন্ত্রী ফিলিপাইনের সিনেটে গোলাগুলি, সিনেটরকে গ্রেপ্তারের চেষ্টা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান চীনে পৌঁছেছেন ট্রাম্প, স্বাগত জানালেন ভাইস প্রেসিডেন্ট

অবৈধ বাংলাদেশিদের করোনার ভ্যাকসিন গ্রহণের সুযোগ

আকাশ জাতীয় ডেস্ক:

আমিরাতে বাসবাসরত অবৈধ বাংলাদেশিদের করোনার ভ্যাকসিন গ্রহণের সুযোগ দিয়েছে আমিরাত সরকার। যে কোনো টিকা কেন্দ্রে গিয়ে এ সুযোগ নির্ভয়ে গ্রহণের আহ্বান করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। তিনি বৃহস্পতিবার বাংলাদেশ সমিতি ফুজাইরাহ আয়োজিত প্রবাসীদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন।

একটি অভিজাত হোটেলে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তপন কুমার। সাধারণ সম্পাদক মাসুদ পারভেজের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর, কনসাল জেনারেল জামাল হোসেন, বাংলাদেশে নিযুক্ত আমিরাতের উপ-মিশনপ্রধান আব্দুল্লাহ আল হামুদি, বাংলাদেশ সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি সিআইপি মাহতাবুর রহমান নাসির।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি সাইফুর রহমান। কোরআন তেলাওয়াত করেন সমিতির কার্যকরী সদস্য মোহাম্মদ ফারুক।

এ সময় প্রবাসীরা করোনার কারণে যারা আটকা পড়ে ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের ফিরে আসা নিয়ে কূটনৈতিক তৎপরতা জোরদারের দাবি জানান।

অনুষ্ঠানে সমিতির ইয়াং স্টার গ্রুপ প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি শিক্ষার্থীদের নানা সমস্যা নিয়ে মন্ত্রীর কাছে লিখিত আবেদন পেশ করেন। এ সময় মন্ত্রী সব প্রবাসীদের প্রবাসীকল্যাণ কার্ড ১৬০ দেরহামের বিনমিয়ে কনস্যুলেট থেকে বানিয়ে সরকার প্রদত্ত সব সেবা গ্রহণের আহবান জানান। মন্ত্রী বলেন, দেড় কোটি প্রবাসী হলেও মাত্র ৮০ হাজার মানুষের কার্ড আছে। ৮০ হাজার মানুষের টাকা দিয়ে চাইলেও দেড় কোটি মানুষকে সহায়তা করা যায় না। তাই দয়া করে এই কার্ড বানানোর গুরুত্ব দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত

অবৈধ বাংলাদেশিদের করোনার ভ্যাকসিন গ্রহণের সুযোগ

আপডেট সময় ০৮:০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১