ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা ছাত্রদল নেতা

আকাশ জাতীয় ডেস্ক:

পরকীয়া প্রেমের জেরে আপত্তিকর অবস্থায় ধরা পড়ায় এক ছাত্রদল নেতাকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। সোমবার দুপুরে বেড়া উপজেলার আমিনপুর থানার রূপপুর ইউনিয়নের ভূয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গণপিটুনির শিকার মো. মাসুদ রানা (৩২) পাবনা জেলা ছাত্রদলের সহসভাপতি ও বেড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

এলাকাবাসী জানায়, কিছুদিন ধরে রূপপুর ইউনিয়নের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে মাসুদ রানার পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। সোমবার দুপুরে ওই গৃহবধূর এক পাতানো ভাইয়ের বাসা থেকে তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয় জনতা।

পরে মাসুদ রানা উত্তেজিত জনতার গণ ধোলাই এর শিকার হন। গণধোলাইয়ের এক পর্যায়ে ঘটনাস্থল থেকে দৌড়ে পালান মাসুদ। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই গৃহবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আমিনপুর থানায় নিয়ে যায়।

আমিনপুর থানার ওসি রওশন আলী জানান, আটক নারীকে উত্তেজিত জনতার রোষানল থেকে রক্ষা করতে পুলিশি হেফাজতে নেওয়া হয়। রাতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

ওসি বলেন, এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স বলেন, বিষয়টি মঙ্গলবার তিনি জানতে পারেন।

তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে। এটি তার ব্যক্তিগত বিষয়। কাজেই দল তার দায় নেবে না। জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আরও বলেন, ঘটনাটি ষড়যন্ত্র কি না- তাও খতিয়ে দেখা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা ছাত্রদল নেতা

আপডেট সময় ০৯:৫৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১