ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বিএনপি ক্ষমতার অপব্যবহার পছন্দ করে না: ভূমিমন্ত্রী যুক্তরাষ্ট্র নতুন কোনও অতিরিক্ত শুল্ক আরোপ করেনি: বাণিজ্যমন্ত্রী নিহতের মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিথর দেহটি নিজের ছেলের ইসলামের নাম দিয়ে অনৈতিকতা-ধোঁকাবাজি করলে তা ইসলাম হয়ে যায় না: চরমোনাই পীর পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না: ডা. শফিকুর রহমান

ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে ৩ ইসরাইলি নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনি ভূমি দখল করে অবৈধ বসতি স্থাপনকারীদের ওপর গুলি চালিয়েছে এক ফিলিস্তিনি বন্দুকধারী। এতে দখলদার তিন ইসরাইলি নিহত এবং আরও একজন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার জেরুজালেমের নিকটবর্তী পশ্চিমতীরের অবৈধ ইসরাইলি বসতি `হার আদারে` এ ঘটনা ঘটে। ইসরাইলি সেনাবাহিনীর রেডিওর প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে আলজাজিরা।

হার আদারের এক বাসিন্দা রেডিওটিকে জানিয়েছেন, একদল ফিলিস্তিনি শ্রমিকের সঙ্গে বন্দুকধারী ঘটনাস্থলে আসেন। এরপর আধা সামরিক ইসরাইলি পুলিশ বাহিনীকে লক্ষ্য করে তিনি গুলি চালান। হামলার পর ওই বন্দুকধারীও গুলিতে নিহত হন বলে জানিয়েছে ইসরাইলি পুলিশ। ফিলিস্তিনের পশ্চিমতীর ও ইসরাইলি সীমান্তবর্তী পশ্চিম জেরুজালেমের হার আদারে বেশ বড়সর অবৈধ বসতি স্থাপন করেছে ইসরাইল।

২০১৫ সাল থেকে মঙ্গলবার পর্যন্ত ইসরাইলি নিরাপত্তা বাহিনী ২৫৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে। ইসরাইলের দাবি- নিহতের বেশিরভাগই হামলাকারী এবং অন্যরা বিভিন্ন ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষকালে নিহত হয়েছেন। অন্যদিকে একই সময়ে ৪৮ ইসরাইলি, দুই মার্কিনি ও ব্রিটিশ পর্যটক ফিলিস্তিনিদের হামলায় নিহত হয়েছেন। দখলদার ইসরাইলি সেনাদের বিরুদ্ধে বেশিরভাগ হামলার ঘটনা ঘটেছে মূলত পশ্চিমতীর থেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী

ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে ৩ ইসরাইলি নিহত

আপডেট সময় ১০:৪০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭