ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

দক্ষিণ কোরিয়ায় ই-পাসপোর্ট কার্যক্রম শুরু

আকাশ জাতীয় ডেস্ক:

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসে প্রথম কার্যক্রম চালুর মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশ্বের সর্বাধুনিক ই-পাসপোর্ট পাওয়ার পথ খুলল। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশের চতুর্থ মিশন হিসেবে বুধবার (২০ অক্টোবর) উদ্বোধন করা হয় এ কার্যক্রমের।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি শিকদার, দক্ষিণ কোরিয়ায় নবনিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন এবং ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক কর্নেল আনোয়ার সাদাত আবু মো. ফুয়াদ পিএসসি।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ই-পাসপোর্ট কার্যক্রমের সাথে সম্পৃক্ত ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তা, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন তার বক্তব্যে এই দিনটিকে সিউলের বাংলাদেশ দূতাবাসের জন্য অত্যন্ত আনন্দ ও তাৎপর্যপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ রূপরেখার আলোকে বাংলাদেশ বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি শিকদার বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমসমূহ তুলে ধরে বলেন, বর্তমান সরকারের উন্নয়ন রূপরেখা বাস্তবায়নের একটি অন্যতম মাইলফলক হলো ডিজিটাল ইলেকট্রনিক পাসপোর্ট সেবা কার্যক্রম।

সম্মানিত অতিথিরা ফিতা কেটে বাংলাদেশ দূতাবাস সিউলের পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন এবং দূতাবাসের কনস্যুলার শাখায় নব স্থাপিত ইলেকট্রনিক পাসপোর্ট সিস্টেম পরিদর্শন করে অনুষ্ঠান শেষ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

সংবিধান সংশোধন কমিটিতে সর্বোচ্চ অর্জন প্রত্যাশা আসিফ নজরুলের

দক্ষিণ কোরিয়ায় ই-পাসপোর্ট কার্যক্রম শুরু

আপডেট সময় ০৭:১৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১