ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি ‘কৃষক কার্ড’ বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী ‘খেলাধুলার মাধ্যমে দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে’ সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: প্রধান আসামি মঈনসহ ৩ জন তিনদিনের রিমান্ডে স্বাস্থ্যখাতের উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের বন্দর অবরোধ বিপজ্জনক পদক্ষেপ: চীন কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী

পুঁজিবাজারে গুজব ঠেকাতে মনিটরিং সেল

আকাশ জাতীয় ডেস্ক:

ফেসবুক, হোয়াটস অ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পুঁজিবাজার নিয়ে গুজব রটনাকারীদের চিহ্নিত করতে ‘সোস্যাল মিডিয়া মনিটরিং সেল’ গঠন করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিএসইসি সূত্রে এতথ্য জানা গেছে।

জানা গেছে, বিএসইসি’র মার্কেট সার্ভিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের (এমএসআইডি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে এ ‘সোস্যাল মিডিয়া মনিটরিং সেল’ এর কার্যক্রম পরিচালনা করা হবে। এ মনিটরিং সেলের কার্যক্রম পরিচালনার জন্য বিএসইসি’র অভিজ্ঞ ও চৌকস কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হবে। শিগগিরই এ সেলের কার্যক্রম শুরু করা হবে।

বাজারে একটি মহল কারসাজির লক্ষ্যে পরিকল্পিতভাবে বাজার কার্যক্রম নিয়ে বিভিন্ন গুজব ছড়ায়। সেটি বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকে ব্যাপকভাবে প্রচার করা হয়। গুজবের সত্যতা নিশ্চিত না হয়ে বিনিয়োগকারীরা আতঙ্কে শেয়ার বিক্রি করে দেন। ফলে গুজবে ও আতঙ্কে ঊর্ধমুখী পুঁজিবাজার ঘণ্টার ব্যবধানে ব্যাপক নিম্নমুখী অবস্থানে চলে আসে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে ‘সোস্যাল মিডিয়া মনিটরিং সেল’ গঠনের কাজ শুরু করেছে বিএসইসি।

Tag :
আপলোডকারীর তথ্য

তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী

পুঁজিবাজারে গুজব ঠেকাতে মনিটরিং সেল

আপডেট সময় ০১:৩৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১