ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

এই প্রথম ছেলেকে দেখতে কারাগারে শাহরুখ

আকাশ বিনোদন ডেস্ক :

বুধবারও শাহরুখপুত্রের জামিন নামঞ্জুর করেছেন মুম্বাইয়ের বিশেষ আদালত। ফলে আরও কয়েক দিন বাড়লো বন্দিদশা আরিয়ান খানের। জামিন না পাওয়ায় আপাতত তাকে থাকতে হচ্ছে জেল হেফাজতেই। এবার আজই প্রথমবার ছেলেকে দেখতে কারাগারে গেলেন শাহরুখ খান।

আজ বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের আর্থার রোড কারাগারে আরিয়ানকে দেখতে যান শাহরুখ বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এসময় তার সঙ্গে ছিলেন আইনজীবীদের একটি দল। কারাগারের ভেতর প্রায় ১৫ মিনিট ছিলেন অভিনেতা। তবে বাবা-ছেলের কি কথা হয়েছে তা জানা যায়নি।

এদিকে, এবার আরিয়ানের জামিনের আবেদন করতে মুম্বাই হাইকোর্টে যাচ্ছে তার পরিবার। ইতোমধ্যেই হাইকোর্টে আরিয়ানের জামিনের আবেদন করতে সকল প্রস্তুতি নিয়েছে তার পরিবার ও আইনজীবীরা বলে জানা গেছে।

সেশন কোর্টে আরিয়ানের হয়ে কোর্টে শুনানি করেন সিনিয়র আইনজীবী অমিত দেশাই এবং সতীশ মানশিন্ডে। কিন্তু এনসিবির যুক্তির কাছে আরও একবার পরাস্ত হন তারা। তাই আপাতত আগামী কয়েকদিন জেলেই কাটবে আরিয়ানের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

এই প্রথম ছেলেকে দেখতে কারাগারে শাহরুখ

আপডেট সময় ১২:১৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১