ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাদিদের লেগ স্পিনে মুগ্ধ ওয়ার্নও

আকাশ স্পোর্টস ডেস্ক:

কিছুদিন আগেই বাংলাদেশের বরিশালের খুদে লেগ স্পিনার আসাদুজ্জামান সাদিদের বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেছিলেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। এবার সাদিদের বোলিংয়ের ভিডিও দেখে মুগ্ধ অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নও।

বুধবার নিজের টুইটার অ্যাকাউন্টে সাদিদের বোলিংয়ের ভিডিও আপলোড করে শেন ওয়ার্ন লিখেছেন, ‘ওয়াও! এই ভিডিওটা আমাকে পাঠানো হয়েছে। কত ভালো (বোলিং)। সে কে? অসাধারণ। নিজের কাজ (বোলিং) চালিয়ে যাও। ’

এর আগে ভারতের কিংবদন্তি অধিনায়ক শচীন টেন্ডুলকার শিশুটির স্পিন দেখে মুগ্ধ হয়ে ভিডিওটি শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। টুইটারের পাশাপাশি ইনস্টাগ্রামেও ভিডিওটি শেয়ার করেন সাবেক এ ভারতীয় ব্যাটার। সেখানে এসে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানও প্রশংসা করেছেন ক্ষুদে বাংলাদেশির বোলিং স্কিলের। আগুনের ইমোজি দিয়ে লিখেছেন- ‘স্কিল’- যেন অগ্নিঝরা বোলিং হিসেবেই ঠেকছে রশিদের কাছে।

ছোট ভিডিও ফুটেজটিতে এই ক্ষুদে ক্রিকেটারকে সব মিলিয়ে আটটি বল করতে দেখা যায়। কোনোটিতে করেছেন লেগ স্পিন, কোনটিতে গুগলি। সব বলই ভুগিয়েছে ব্যাটসম্যানদের। এর তিনটিতে ব্যাটসম্যান বোল্ড। দুই দফায় রাস্তায় করেছে ৫ বল। আর বরিশালের উলালঘূণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সামনে করেছে তিনটি। ব্যাটসম্যানকে বোকা বানানোর কিংবা আউট করার দৃশ্য ছুঁয়ে গেছে টেন্ডুলকারকে।

টুইটারে বিস্ময় প্রকাশ করে শচীন লিখেন, ‘ওয়াও! একজন বন্ধুর কাছ থেকে ভিডিওটা পেয়েছি… এটা অসাধারণ। খেলার জন্য এই ছোট্ট শিশুর ভালোবাসা ও আবেগ স্পষ্ট। ’

শচীনের শেয়ার করা টুইটে কমেন্ট করে শিশুটাকে প্রশংসায় ভাসান ভারতের ক্রিকেটপ্রেমীরাও।

জানা গেছে, এই খুদে লেগ স্পিনারের বয়স মাত্র ৬ বছর। তার নাম আসাদুজ্জামান সাদিদ। এই ছোট্ট বয়সেই লেগ স্পিন আর গুগলিতে অসামান্য পারদর্শিতা তার। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমে শেয়ার করে তার মামা। আর সেখান থেকে সাদিদের অসাধারণ স্পিন দক্ষতা ভাইরাল হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাদিদের লেগ স্পিনে মুগ্ধ ওয়ার্নও

আপডেট সময় ০৭:১৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১