ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

মহাকাশে চলচ্চিত্রের শুটিং শেষে ফিরলেন রুশ কলাকুশলীরা

আকাশ বিনোদন ডেস্ক :

রাশিয়ার একটি সিনেমা নির্মাতা দল মহাশূন্যে প্রথম কোনো চলচ্চিত্রের শুটিং শেষ করে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছে। ‌’চ্যালেঞ্জ’ নামের একটি সিনেমার শুটিং করতে গিয়েছিলেন তারা। ১২ দিন সময় কাটিয়ে রবিবার (১৭ অক্টোবর) পৃথিবীর বুকে ফিরে আসে দলটি।

অভিনেতা ইউলিয়া পেরেসিল্ড এবং ক্লিম শিপেনকো আন্তর্জাতিক মহাশূন্য স্টেশন আইএসএস থেকে রবিবার কাজাখস্তানে অবতরণ করেন। এই ছবির শুটিং করতে গিয়ে বেশ বিড়ম্বনায় পড়তে হয়েছিল শুটিং ইউনিটকে। ফলে কিছু সময়ের জন্য শুটিং বন্ধও রাখতে হয়েছিল। এছাড়া চিত্রায়নের সময় আরও কিছু কারিগরি সমস্যা দেখা দিয়েছিল বলে জানা যায়।

৫ অক্টোবর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে শুটিং ইউনিট পাঠায় রাশিয়া। সে সময় তার স্বয়ংক্রিয় ডকিং সিস্টেমটি বিকল হয়ে পড়ে। পরে ম্যানুয়াল পদ্ধতিতে রকেটটিকে আইএসএসের সঙ্গে যুক্ত করা হয়।

পৃথিবীতে ফিরে আসার পর প্রয়োজনীয় শারীরিক ও মানসিক পরীক্ষার জন্য ছবির পরিচালক এবং অভিনেতাকে রাশিয়ার স্টার সিটি প্রশিক্ষণ কেন্দ্রে থাকতে হবে আগামী ১০ দিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

মহাকাশে চলচ্চিত্রের শুটিং শেষে ফিরলেন রুশ কলাকুশলীরা

আপডেট সময় ১০:৩৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১