ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টিকা দিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাউশি

আকাশ জাতীয় ডেস্ক:

বিশ্ববিদ্যালয়ের পর এবার স্কুল-কলেজে অধ্যয়নরত ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দিতে তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আগামী ২৩ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীদের তথ্য ই-মেইলে পাঠাতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

এর আগে ১৫ অক্টোবর রাজধানীর শিক্ষার্থীদের তথ্য চেয়ে নির্দেশনা জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

এতে বলা হয়, টিকা দেওয়ার জন্য মাউশির আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের তথ্য ছক আকারে আগামী ২৩ অক্টোবরের মধ্যে উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তার মেইলে পাঠাতে হবে। উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তাগণ তা ২৫ অক্টোবরের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে এবং জেলা শিক্ষা কর্মকর্তাগণ ২৭ অক্টোবরের মধ্যে ই-মেইলে (addshesecondary2@gmail.com) পাঠাবেন।

বিশ্ববিদ্যালয়ের পর স্কুল-কলেজের শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে গত ১৪ অক্টোবর থেকে পরীক্ষামূলক টিকাদান শুরু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টিকা দিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাউশি

আপডেট সময় ০৭:০১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১