ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

কনক সারোয়ারের বোন পাঁচ দিনের রিমান্ডে

আকাশ জাতীয় ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে গ্রেপ্তার নুসরাত শাহরিন রাকাকে দুই মামলায় পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্যমহানগর হাকিম আবুবকর ছিদ্দিকের আদালত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাকাকে তিন দিন এবং মহানগর হাকিম নিভানা খায়ের জেসীর আদালত মাদক মামলায় দুই দিনের রিমান্ড আদেশ দেন।

এর আগে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) বদরুল মিল্লাত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাত দিন এবং মাদক মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত মোট পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় রাকার বিরুদ্ধে মামলা দুটি করা হয়।

নুসরাত শাহরিন রাকা যুক্তরাষ্ট্র প্রবাসী বিতর্কিত উপস্থাপক ড. কনক সারোয়ারের বোন। মঙ্গলবার ভোরে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে রাষ্ট্রবিরোধী কন্টেন্টসহ একটি মোবাইল, পাসপোর্ট ও ভয়ংকর মাদক আইস উদ্ধার করে র‌্যাব।

গ্রেপ্তার রাকার বরাতে র‌্যাব জানায়, তিনি রাষ্ট্রবিরোধী অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারী চক্রের একজন সক্রিয় সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যাচার, বিভ্রান্তিকর, মানহানিকর তথ্য ছাড়াও বিভিন্ন উস্কানিমূলক তথ্য প্রচার করছিলেন। এতে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টায় ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

কনক সারোয়ারের বোন পাঁচ দিনের রিমান্ডে

আপডেট সময় ০৬:৩০:১০ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১