ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা

এসএসসি পরীক্ষার রুটিন আসছে

আকাশ জাতীয় ডেস্ক:

চলতি বছরের দাখিল পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার ২০২১ সালের দাখিল পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়। সূচি অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে। মোট তিন দিনে এই পরীক্ষা হবে। শেষ হবে ২১ নভেম্বর।

গত কয়েক বছর ধরে এসএসসি ও দাখিল পরীক্ষা একসঙ্গে শুরু হয়ে আসছে। এবার কবে শুরু হবে- এমন প্রশ্নের জবাবে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ যুগান্তরকে বলেন, ১০ থেকে ১৫ নভেম্বরের মধ্যে পরীক্ষা নিতে একাধিক প্রস্তাব তৈরি করা হয়েছে। এর মধ্যে যেটি অনুমোদন পাবে সেটি অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে।

তিনি আরও জানান, মানবিক, বিজ্ঞান, বিজনেস স্টাডিজ ও সংগীত বিভাগ আছে এসএসসিতে। এসব বিভাগে তিনটি করে মোট ১২ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা শেষ করতে ১২-১৩ দিন লেগে যেতে পারে। তবে শিগগির এই রুটিন প্রকাশ করা হবে বলে জানান তিনি।

দেশে গত বছরের মার্চে করোনা সংক্রমণ দেখা দিলে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। ধীরে ধীরে পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকায় আর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হয়নি। ফলে গত বছরের এইচএসসি পরীক্ষা নিতে পারেনি সরকার। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করে এইচএসসির ফল দেওয়া হয়।

গত ১২ আগস্ট শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর জন্য সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম

এসএসসি পরীক্ষার রুটিন আসছে

আপডেট সময় ১১:৩৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১